ভণ্ড মানুষ , মন্দ প্রেমিক

আমি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে যাই
আমি গাছে তুলে দিয়ে মই নিয়ে পালাই
আমি খইয়ের তেলে ভাজি খই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।

আমি মুখোশ তৈরি করি
পুকুর চুরি করি
শাক দিয়ে ঢাকি মাছ
আমি জাতে মাতাল জানি
তালে ঠিকই থাকি
মাছ ধরিনা ছুই পানি ।

আমি সবকিছুই জানি
আমি সবকিছুই মানি
গাছ আমার নিশ্চয়ই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।

 

* পুরনো ডায়েরীতে পেলাম । আমার লেখা নাকি জানিনা । নাও হতে পারে ।

মোট পড়েছেনঃ ৭০০জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন