হায় জীবন !

ইঁদুরছানাটি খাবারের সন্ধানে এসে দুর্ভাগ্যবশত
রান্নাঘরের সিঙ্কে পড়ে গিয়েছিলো কাল রাত গভীরে
বেঁচে থাকবার ব্যর্থ চেষ্টা করেছিলো পুরোটা সময়
বারকয়েক তাকে মেরে ফেলতে উদ্যোগী হয়েছি আমিও
নাহ্‌, পারিনি ! অচেনা চিন্‌চিনে এক ব্যথায় এ আমার ব্যর্থতা
নির্ঘুম একটি রাত পেরিয়েছে তার আকুল আর্তনাদে
ভোরের আলো ফোটার কিছু আগে, দিনের শুরুতে
তার মৃত দেহখানা আমার মন খারাপ করালো, ভীষণ ভাবে।

মোট পড়েছেনঃ ৭১১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. মানুষের মন অনেক কোমল যা মাঝে মাঝে ইদুরের জন্য কেদে উঠে। সেই মানুষের একটি অংশই আবার মেতে উঠে আবার মেতে উঠে রক্তের নেশায়। আপনার এই কোমল মনের প্রতি রইল শ্রদ্ধা।

মন্তব্য করুন