গন্তব্যে আমি

সেই প্রথম বারের আবেগ,
হাতে হাত লেগে যাবার কাঁপন,
আজও আসে যায় ছুটি পাবার মতোন,
কিংবা ভিড় ভাট্টায় অবসরে।
চলে গেছে সে; সময়ে, গন্তব্যে কিংবা আজো গন্তব্যের খোঁজে
স্মৃতি যদি ভুল না করে,
তবে সেই সে আবেগ ফিরে এসেছে আবার
এবার গন্তব্যের এই লাইনটানা সীমানায় আমি পতাকা হাতে দাঁড়িয়ে ।
যেতে পারবেনা পেরিয়ে,
গেলেও তোমার যাওয়া থেকে যাবে সময়ের বাইরে,
হিসেবের খাতার বাইরে,
পেছন পেছন যে আসবোই না,
এ জামিননামা দেবে কে তোমায়?

মোট পড়েছেনঃ ৭৮৪জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. প্রথম বারের আবেগ,
    হাতে হাত লেগে যাবার কাঁপন – এসব পুরানো হয়না। বেখেয়ালে বা অভ্যস্ততায় কিছু ধুলো হয়ত জমে।
    পতাকা হাতে নিয়েছেন এবার? ভালোই করেছেন 🙂 গ্রীন সিগনাল কি হবে?

মন্তব্য করুন