আলোজলের দৃশ্যকল্প

তুমি স্নান সেরে এসে, চৌকাঠ পেরুলে যেই
অমনি বদলে গেলো দৃশ্যপট।
আলোর রঙ বদলে গেলো নিমিষেই,
বারান্দায় মিহিন সৌরভ।
মেঘের আড়াল থেকে উকি দিয়েই
দুর্মতি চাঁদ নিপাট ভদ্রলোক।

তুমি স্নান সেরে এসে সামনে দাড়ালে,
কবি অন্ধ হয়ে যায় সেচ্ছায়।
কেননা, সৌন্দর্য বুভুক্ষ কবি দেখেছে শুদ্ধতম সুন্দর।

অবাধ্য চুল বেয়ে নেমে আসা জলচুর্নে থমকে যায় সমগ্র
মুছে যায় সব ভয়, ভুল, পাপ, দাগ, সকল স্মৃতির।

মোট পড়েছেনঃ ৭৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অবাধ্য চুল বেয়ে নেমে আসা জলচুর্নে থমকে যায় সমগ্র
    মুছে যায় সব ভয়, ভুল, পাপ, দাগ, সকল স্মৃতির।

    বেশি ভালোলাগছে। শুভকামনা নিরন্তর।

  2. সত্য যদি কল্পনার মত হতো, তবে শুধু এই একটা কল্পনাই জীবনটা অবর্ণনীয় সুন্দর করে দিতে পারতো। যদি সেই গরবিনীর প্রেমিক হতো দুর্মতি চাঁদ আর আগুন রঙের শিমুল…

মন্তব্য করুন