তুমি স্নান সেরে এসে, চৌকাঠ পেরুলে যেই অমনি বদলে গেলো দৃশ্যপট। আলোর রঙ বদলে গেলো নিমিষেই, বারান্দায় মিহিন সৌরভ। মেঘের আড়াল থেকে উকি দিয়েই দুর্মতি চাঁদ নিপাট ভদ্রলোক। তুমি স্নান সেরে এসে সামনে দাড়ালে, কবি অন্ধ হয়ে যায় সেচ্ছায়। কেননা, সৌন্দর্য বুভুক্ষ কবি দেখেছে শুদ্ধতম সুন্দর। অবাধ্য চুল বেয়ে নেমে আসা জলচুর্নে থমকে যায় সমগ্র [বিস্তারিত আলোজলের দৃশ্যকল্প]
ট্যাগ যাদু বাস্তবতা
কবি ভাবছিলো আজ লিখে দেবে সে, শ্রেষ্ঠতম প্রেমের কবিতাটি। কিন্ত তার ভাগ্যনির্ধারক নক্ষত্রের মনে ছিলো অন্যকিছুই। যার নিয়তি লিখেছে তাকে করে তুলবে যাদুকর, সে কি করে কবিতা লিখবে? তাই সে হঠাৎ করে মুগ্ধ চোখে দেখে ফেলে পানকৌড়ি কে। কবির বসবাস ধুলোয়, কাদামাটির ধরাধামে। আর পানকৌড়ি উড়াল মেঘেদের সঙ্গী। কবি উতল চাতক, অপেক্ষায় ধারাজলের। যেহেতু [বিস্তারিত মুগ্ধতার জলছবি]