মুগ্ধতার জলছবি

কবি ভাবছিলো আজ লিখে দেবে সে, শ্রেষ্ঠতম প্রেমের কবিতাটি। কিন্ত তার ভাগ্যনির্ধারক নক্ষত্রের মনে ছিলো অন্যকিছুই। যার নিয়তি লিখেছে তাকে করে তুলবে যাদুকর, সে কি করে কবিতা লিখবে? তাই সে হঠাৎ করে মুগ্ধ চোখে দেখে ফেলে পানকৌড়ি কে। কবির বসবাস ধুলোয়, কাদামাটির ধরাধামে। আর পানকৌড়ি উড়াল মেঘেদের সঙ্গী। কবি উতল চাতক, অপেক্ষায় ধারাজলের।

 

যেহেতু কবি ম্যাজিশিয়ান হচ্ছে, সেহেতু যাদুবাস্তবতায় পানকৌড়ি ও এসে যায় নিশ্বাসের দুরত্বে।

কবি কহেন, আসেন আপনাকে একটা ম্যাজিক দেখাই, একটা মাত্র বাক্যে আমি দুনিয়া বদলে দিতে পারি

– তাই, সবকিছু বদলে যাবে?

– সুগভীর প্রত্যয়ে কবি কহেন, হ্যাঁ সব কিছুই

– অতীত?

– যেনো ছিলোনা কখনোই, আপনি এই মুহুর্তের আগে কোথাও ছিলেন না।

– বর্তমান?

– বর্তমান বলে কিছু নেই, মুহুর্তেই সে অতীত হয়ে যায়।

– ভবিষ্যৎ?

– যাদুবাস্তবতায় গড়ে দেবো সোনালী প্রভাত।

– আচ্ছা, তবে শুনি সেই বীজমন্ত্র

– আমি আপনাকে ভালোবাসি।

অমোঘ এই উচ্চারের সাথে সাথেই, পার্কের প্রতিটি ল্যাম্পপোস্ট হয়ে ওঠে ত্রুবাদুর, মলিন মুর্তিগুলোর চোখে ঝা চকচকে আলো। প্রতিটি  ঘুর্ণিতে উড়তে থাকা ঝড়াপাতার দল মুহুর্তের জন্য থমকায়। কোত্থেকে উড়ে আসে কোমল সৌরভ।

পানকৌড়ি এক দুবার ডানা ঝাপটায় উড়াল প্রস্তুতি তে, তার চোখে খেলা করে ভয়। অজানিত শঙ্কা, বিশ্বাস ভঙ্গের।

 

কবি তাকায় ভবিতব্যের পানে…….  শুন্যতায় খেলা করে শুন্যতার রঙে আকা ছবি। আনমনে বলে সে

প্রিয় পানকৌড়ি,

একটা টলটলে স্বচছ জলের বিল হয়ে রই, তার চারিপাশে ফোটাই মায়াবী জারুল। যে পথে আসবে তুমি সে পথ ঢেকে রাখি লেবুফুলের নরম সৌরভে। মুঠোয় জোনাক নিয়ে বসে আছি তোমাকে তারার ম্যাজিক দেখাবো বলে, এসো……

 

 

মোট পড়েছেনঃ ৬৮৬জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. সবচেয়ে বড় ম্যাজিশিয়ান মানুষের মন ভাইয়া,
      সবসময় তার কথা শুনবেন 🙂 আমার প্রিয় একটা কোট “never walk over your heart ”
      ভালো থাকুন সর্বদা

  1. সোনেলায় আপনাকে স্বাগতম ভাইয়া। আশা করি পাশে থাকবেন। অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি লিখাটিতে। শুভেচ্ছা রইল নিরন্তর। পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।

  2. স্বাগতম সোনেলায়।
    আমাদের ছোট বাড়ী , বসতে দেই কোথায় আপনাকে?
    এমনি সুন্দর লেখা দিয়ে এখানের পাঠকদের ক্ষুধা দুর করুন, এই প্রত্যাশা করি।

    শুভ কামনা।

  3. তিনবার পড়ে ফেললাম।। মুগ্ধ হলাম লেখায়, এতো সুন্দর লেখা লিখলে তোরজোর বেশি করবো।। লিখতেই থাকুন…
    স্বাগতম আপনাকে, এই নিন গোলাপ ।। -{@

মন্তব্য করুন