আসমানে ঘনায়া আহে
কুচকুইচা কালা মেঘ!
হাজার দেওয়ের গোস্বা লয়া
দরিয়া ফুঁইসা ওঠে নাওয়ের তলে!
মাঝ দরিয়ায় পরান কাঁপে মাঝির,
পাছ ফিরা চায় দুর কুলের পানে।
কলিজায় লাগে ডরের তুফান টান,
দিলে কয়, জলদি কুলে ভেড়া নাও।
তক্ষন, ঠিক তক্ষন,
মাঝির চক্ষের সামনে ভাসে
বউয়ের গতর না ঢাকা শাড়ী,
বিটির না খাওয়া শুকনা মুখ!
মাজা সিধা করে মাঝি,
সিনা টান কইরা হাল ধরে শক্ত।
জালে মাছ পড়ে নাই অহনতরি,
আইজ খালি হাত যাইবোনা ফিরত…
মোট পড়েছেনঃ ৮০৩জন
আজ পড়েছেনঃ ০জন
জালে মাছ পর্বে কখন ?
সে তো অদৃষ্ট জানে 🙁
ভালো লিখেছেন জিয়া ভাই ।
ভাই, ভালবাসেন দেখেই আমার লেখার দোষ-ত্রুটি ঢেকে গিয়ে যা-ই লিখি, তা ভাল লাগে! 🙂
অনেক সুন্দর করেই লিখেছেন এভাবেই নিজের জীবন বাজি রেখে সংসারে হাসি ফোটায় কেউ .
🙂
আমরা বল্গের নাওএ।