স্কুল জীবনে

স্কুল জীবনে তোকে নিয়ে
কতো কিছু ভাবতাম
ছুটির ঘণ্টা পড়লেই তোর
কাছে ছুটে যেতাম
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

ফেরার পথে চাইতি তুই
এক মুঠো বাদাম
দু’টাকায় বাদাম কিনে
আমি নিতাম চুইঙ্গাম ।
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

বৃষ্টি ঝড় তুচ্ছ করে
দুজন যেতাম স্কুলে
একই ছাতায় এক হবো তাই
মিস হতোনা ভুলে
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

মনে পরে সেই দিন
কত ছিল রঙ্গিন
বদলে গেলো জীবন
কেন হল মলিন
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

মোট পড়েছেনঃ ৭৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. হুম!
    মনে পরে সেই দিন
    কত ছিল রঙ্গিন
    বদলে গেলো জীবন
    কেন হল মলিন
    ছায়া নামা বিকেলে আমরা দুজনে
    মনে পরে ঘুরতাম কতো আনমনে
    শুধুই স্রিতি

মন্তব্য করুন