প্রকৃতির চাওয়া


মেঘ দেখে
এখন ফেটে যাক নদী কূলপ্লাবী
দিকহারা বর্ষনের ঘাতে
আমি দ্বিধার অনার্য
হাতে রুয়ে যাবো
মৌসুমি শাঁস
যদি ফল হয় অর্বাচীন মুখে মুখে ।

মেঘ দেখে
ঝড়ে পড়ুক গাছের আমপ্রালি
কেঁপে উঠে বুক ভয়ের নিশানায়
রয়ে যাবে গাছের ছায়ায় ঝিম
মেরে বসে থেকে একটু শীতল স্পর্শ
খুঁজছে ক্লান্ত কাক ।

মেঘ দেখে
শান্তির পরশ খুঁজছে দিকহার
মোষগুলো ।
সবার একটাই চাওয়া
বৃষ্টি আয়…..বৃষ্টি আয়……

মোট পড়েছেনঃ ১,১৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন