মুছে ফেলা যায় না স্মৃতির পাতা ,
হয়তো তার পথ ধরে যাব
অজানা কোন তীরে।
না পাওয়ার বেদনা বুকে নিয়ে
আমি ও একদিন হারিয়ে যাবো দূর
থেকে দূরান্তরে ।
চোখের কার্নিশ
থেকে মিথ্যে ভালবাসার মায়াজাল,
ছিন্ন করে বলব না আর ভালোবাসি !
শুনবো না তোমায়, দেখবো না ফিরে,
পড়বো না তোমার মায়াজালে ।
স্পর্শ গুলো ভুলে,ক্লান্ত দেহে ভুলবো
যখন তোমার অনুভূতি গুলা,
বন্ধ ডায়রির উপর পড়বে ধূলিকনার
আবরন।
স্মৃতিগুলো ভুলে,
সামনে পথে পা বাড়িয়ে শেষ করে দেব
তোমার ভালবাসার অস্তিত্ব ,
রঙিন রঙের হাতে গোলাপের সৌরভ
মেশানো
প্রতিটি নি:শ্বাস নিস্তব্ধ করে দিয়ে
জীবন্ত কাঁটার
কাছে হেরে যাবে হ্বদয়ের
স্পন্দনগুলো ।
মোট পড়েছেনঃ ১,৩৫৬জন
আজ পড়েছেনঃ ০জন
এত মায়া কেনো লেখায়?
ভালো লেগেছে।
-{@ (y) মায়া লাগা বেশ ভাল একটি লেখা।
অসাধারণ —– মনে ধরলো বেশ
অনেক অনেক সুন্দর কিছু স্মৃতিও তো আছে, বেঁচে থাকা যায় সেগুলো আঁকড়ে নিয়ে …
সুন্দর কবিতা (y)
অনেক দিন পর এলেন ভাল লাগল খুব। -{@ (y)
onek valo hoise \|/