অসীম শূন্যতা

কি যেন নেই এই রহস্যময়
পৃথিবীতে….
এখানে এসেছি কোন পিপাসায়…
কেন এ বা ছেড়ে দিয়েছে আমায়
অসীম
শূন্য পৃথিবীতে ….
কোথায় ও কিছু নেই এই শূন্যতায় ….
ভেঙ্গেপড়া গাছটায় বসে
শুনতে পাই আমার সেই ছোট্ট
চিরচেনা বন থেকে
অচেনা কোকিলের সুর
যে সুরে মুগ্ধ হয়ে হারিয়ে যাই দূর
অজানায় ….
শুকনো পাতার তছনছ শব্দ
পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ
কিছু এ নেই এই ধোয়া কুয়াশায়
সমস্ত চাওয়া জুড়ে রয়েছে অসীম
শূন্যতা ….

মোট পড়েছেনঃ ৮৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. অনেক ভাল লিখেছেন সুন্দর।
    আচ্ছা কোনো যতি চিহ্নের ব্যবহার দেখলাম না লিখায়। লিখাটির কি কোনো নিজস্ব ধারা রয়েছে??? জানালে উপকৃত হবো। ধন্যবাদ।

  2. যারা আপনার লেখায় মন্তব্য করছেন , মন্তব্যের নীচেই ‘ জবাব ‘ এ ক্লিক করে জবাব দিন । তাহলে প্রতিজনে আলাদা আলাদা ভাবে জবাব পাবেন ।

মন্তব্য করুন