ইঁচড়ে পাকা

মাহবুবুল আলম

ইঁচড়ে পাকা

বয়স তখন কতই আমার, বারো কি বা তেরো
মনটাও যে উড়োউড়ো এগারো-বেগারো।

আজকে ওকে লাগলে ভালো, কালকে লাগে ওকে
উড়নচন্ডি চঞ্চল মন পুড়তো ধুকেপোকে।

বকুলকে যেই ভালোবেসে, গেলাম শিউলী তলায়
সামনে এসে দাঁড়ায় বেলী ফেলে পরীক্ষায়।

কা’কে আর বাসবো ভাল, ভাবনা সারাবেলা
সুন্দরী কামিনীর সাথে, জমলো শেষে খেলা।

সে আমাকে নাড়ায় ভীষণ, অন্তরে বাহিরে
ভালোবাসার সুখের ডিঙ্গা চললো ধীরে ধীরে।

ক’দিন কাটলো এভাবেই, ভর্তি হলাম এইটে
কামিনীর ভাই লাগায় তালা, তাদের বাড়ির গেইটে।

তবুও আমি বসছি গিয়ে এডালে-ওডালে
মাতাল হাওয়া লাগছে ভীষণ প্রেম-প্রণয়ের পালে।

বাবার হাতে ধরা পড়ে, খেলাম ভীষণ মার
চোখে দেখি সর্ষেফুল দেখি অন্ধকার।

সেদিন থেকে ছাড়লেও প্রেম; স্মৃতির জানালায়
মাঝে মাঝে সেই প্রেমেরা উঁকি দিয়ে যায়।

মোট পড়েছেনঃ ১,০৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

  1. হা হা… ক্লাস এইটের আগে থেকেই, এক সর্ষে ফুলে বাকি গল্প গুলো হাওয়া হয়ে গেছে?
    ইঁচড়ে পাকা ভাই, ছন্দ তো বেশ হইছে… 🙂

মন্তব্য করুন