বৃষ্টি (কবিতা)

তুমি আমার স্বপ্নের মেঘ থেকে পড়া বৃষ্টি
বিধাতা তোমায় করেছে আমার জন্য সৃষ্টি

তুমি আমার আঁধার রাতের পথ চলার আলো
তাই তোমার সাথে পথ চলতে লাগে বড় ভালো

আকাশ যখন কালো মেঘে অন্ধকার হয়
সেই কালো মেঘ দেখে লাগে নাকো ভয়

মনে হয় মেঘ থেকে পড়বে আমার বৃষ্টি
তাই বৃষ্টির দিনে মন আমার উজাড় করে দিচ্ছি

কোকিলের কণ্ঠের মত মিষ্টি তোমার কথা
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব ব্যাথা

পূর্ণিমার  চাঁদের মত দেখতে তোমার মুখ
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব দুঃখ

কবিতার শেষে লিখতে চাই একটি কথা
তোমার আমার ভালবাসা একটি সু্তোয় গাঁথা

এটা আমার লিখা প্রথম কবিতা

মোট পড়েছেনঃ ১,৫৭৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সুন্দর লিখেছেন ভাল হয়েছে অনেক ভালো। শুভেচ্ছা জানবেন।

    তোমাই>>তোমায়
    তমার>>তোমার
    পূণিমার>>পূর্ণিমার

    ভাল থাকুন। পড়ার অপেক্ষায় রইলাম।

মন্তব্য করুন