হৃদয়ের অনুভূতি থেকে
একটা সময় ছিল তুমি ছিলে
আমার ছোট্ট ঘরটিতে।
আজ তুমি নেই, কিন্ত ঘরটি আজো আছে।
সাজিয়ে রেখেছি তোমার মত করে এখনো।
সে ঘরটি তুমি আমায় প্রিয়ার মত করে জড়িয়ে ধরে ছিলে
আর বলে ছিলে আমায় ছেড়ে যাবে না কখনোই।
বাড়ীর আঙ্গিনায় তোমার লাগানো সেই বকুল গাছটা
আজ অনেক বড় হয়েগেছে!
ফুল ধরতে শুরু করেছে।
কিন্তু
তুমি বলে ছিলে….
বকুল ফুলের মালা গেথে যেন তোমার খোপায় বেধে দেই।
হয়তো আজ তুমি নেই কিন্তু বকুল ফুল মালা গেথে
তোমার পথ চেয়ে থাকি।
তুমি কখন আসবে।
মোট পড়েছেনঃ ৭৮৮জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য
তিনি অবশ্যই আসবেন।
তিনি আসবেন অবশ্যই । ভালো লেগেছে কবিতা ।
অপেক্ষা বয়ে আনুক স্বর্গের সুখ, শুভ কামনা
কেউ কথা রাখে না 🙁
কারো জন্য পথ চেয়ে সময় নস্ট করার প্রয়োজন নেই, জীবন বড়ই সংক্ষিপ্ত 🙂
ভালো লেগেছে।