অপেক্ষা

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
থমথমে সন্ধ্যায় একচিলতে অন্ধকারেও
বিচ্ছিন্ন সেই দ্বীপের মতই, একাকী অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
দীর্ঘ প্রজ্বলনের পর প্রদীপ শিখার ক্রমশ
ম্রিয়মাণ হওয়ার মতই, ক্লান্ত অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
প্রখর সূর্যালোকে জ্বলসে যাওয়া শরীরে
শেষ বিকেলের ছায়ার মতই, করুন অপেক্ষা !

ভাবছি, এভাবে বিরক্ত করার চেয়ে, সরে যাবো
আলগোছে তোমার ব্যস্ত জীবন থেকে, দূরে
তলীয়ে যাবো বিস্মৃতির অতল অন্ধকারে !

জানি, সেখানেও তোমাকে খুব খুব মিস্‌ করবো
মিস্‌ করবো সেই চেনা সুর, চেনা স্বর ।

মোট পড়েছেনঃ ১,০৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. জানি, সেখানেও তোমাকে খুব খুব মিস্‌ করবো
    মিস্‌ করবো সেই চেনা সুর, চেনা স্বর ।
    এতো দেখছি বিষাদময় জীবন।
    হৃদয়ের গহীন থেকে উঠে আসে… আমার কি দোষ …!!
    তাইতো ঠিক বলেছেন।
    একমত

  2. প্রখর সূর্যালোকে জ্বলসে যাওয়া শরীরে

    এটা কি ঝলসে হবে না আপু ??

    বিষাদ তোমার যত আছে, হাত ভরে নাও
    সমুদ্রে ঢেলে দিয়ে একটু স্বস্তি পাও…
    এত বিষাদ রেখে ঝুলিতে, কি আর হবে বল?
    একটাই জীবন, যদি না তেমন আনন্দময় হল ???

    1. জ্বলসে মানে জ্বলে যাওয়া বুঝিয়েছি… আপনার কথায় একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম…
      আরেকটু স্টাডি করে দেখবো … অতঃপর প্রয়োজনে সংশোধন করে নিবো… ধন্যবাদ অশেষ
      -{@

  3. জানি, সেখানেও তোমাকে খুব খুব মিস্‌ করবো
    মিস্‌ করবো সেই চেনা সুর, চেনা স্বর ।

    কোথায় গেলে যে আর মিস করবেন না তার কোনো ঠিকানা নেই। কবিতায় ভালো লাগা। শুভকামনা রইল।

  4. চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
    দীর্ঘ প্রজ্বলনের পর প্রদীপ শিখার ক্রমশ
    ম্রিয়মাণ হওয়ার মতই, ক্লান্ত অপেক্ষা !

    সুন্দর!

মন্তব্য করুন