হাহাকার

সবকিছুই আজ হাতের মুঠোয়
পেতে লাগে না একটুও সময়
আটলান্টিকের এপারের জিনিস
ওপারে পাওয়া যায় সহসাই
কিংবা ওপারেরটা এপারে।

মাস শেষে ডাক পিয়নও আর
কড়া নাড়ে না আমার দ্বারে
সব খবরাখবর পেয়ে যাই
নিমেষে নিমেষে ঘড়ির কাঁটায়
সব কিছুই কেমন হাতের মুঠোয়_!

অথচ,যুগ যুগ কেটে গেলো
শুধু তোমাকে, হ্যাঁ তোমাকেই
হলো না পাওয়া আজও
তুমি তো অধরা নও,
ধরা-ছোঁওয়া’র নাগালেরই কেউ।

তবুও হলো না পাওয়া আজও
যদিও সবকিছুই আজ হাতের মুঠোয়।

মোট পড়েছেনঃ ৭৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. এই একজনকে না পাওয়াই ভালো আপু..আজীবণ তার জন্য অতৃপ্তি থাক.
    অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি ..
    সবকিছু পেয়ে গেলেও এখানে প্রযুক্তি পৃথিবীর কিছুই করার নেই..
    (3

মন্তব্য করুন