প্রিয় একটি গান।।

 নদীর ওপারে ঘন কুয়াশায়
কুয়াশার ফুল কুড়াতে এলে —
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান।
রচে ব্যবধান তোমার-আমার,
রচে ব্যবধান দুই বাংলার, তাই কি এলে?
ওপারের মেয়ে, সব কাজ ফেলে তাই কি এলে?
কুয়াশার সেতু বাঁধবে বলে তাই কি এলে?

রেলগাড়ী ঐ চলে গেল শোনো রাত্রি চীরে,
কথা ডুবে গেল অতল তিমিরে।
অপলক তুমি চেয়ে আছ মুখে,
অপরিচিতা —
কুয়াশায় গড়া অলীক মানবী কুয়াশাবৃতা।
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া মুহূর্ত যায়
ছিঁড়ে চলে গেলে গল্প-কায়া — পাগল হাওয়া।
রক্তে জোয়ার হল দুর্বার — তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।

কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে।
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি,
পাহাড় পড়ল টলে।
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে।

কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে
উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।

অনেক অনেক অনেক প্রিয় ‘গয়নার বাক্স’ মুভির একটি গান।।
যতবার শুনি ভালো লাগে, মনে হয় এমন করে যদি কেউ কোনদিন গাইতো আমার জন্য।। কেউ লিখতো এমন করে একটি গান।।

এই প্রথম লিঙ্ক দিচ্ছি, জানিনা ঠিক হচ্ছে কিনা 🙁
মোট পড়েছেনঃ ১,৫২৮জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. গানটি আমিও প্রথম শুনলাম ।
    কথাগুলো খুবই সুন্দর ।
    শেয়ারের জন্য ধন্যবাদ ।
    এমন গানের শেয়ার আরো দিবেন আশাকরি ।

মন্তব্য করুন