হারানো সুর

হঠাৎ কেন হারিয়ে গেলি
ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে
মনে বাজে বিষণ্ণ সুর
ভর দুপুরে, উদাস আমি !

দুঃখগুলো বাজে মনে
রাত-দুপুরে হুতোম ডাকায়
ডুকরে উঠে বুকের ভেতর
ক্লান্ত ভোর, চোখ গড়িয়ে
কষ্ট নামে, হৃদয় মাঝে !

স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !

শেষ বিকেলে কাশের ফুলে
আলতা পায়ে, নদীর জলে
কাঁপন জাগে বুকের ভেতর
ঢেউয়ের তালে,হাতের ছোঁয়ায়
বৃষ্টি দিলি, চোখের পাতায় !!

কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !

রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!

 

৮ সেপ্টেম্বর,২০১৪

 

মোট পড়েছেনঃ ৬৭৮জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

    1. হুমম তাই তো দেখছি —আপনি স্বপ্ন – তাহলেতো আপনি আমার বন্ধু হয়ে গেলেন। জীবনে কখনো বিষাদ আবার কখনো একটু সুখের ছোঁয়া — এই নিয়েই তো জীবন — শুভকামনা রইল

        1. #স্বপ্ন — তাহলেতো আমরা তিনজনেই বন্ধু — আর হ্যা সোনেলায় আসলে আমরা সবাই বন্ধু– এখানে চমৎকার একটি পরিবেশ বিদ্যমান — সুন্দর পরিবেশ বিদ্যমান থাক — আমরা আমাদের বন্ধুদের সাথে মনের কথাগুলো বলবো —

          ভাল থাকবেন

        2. ‘ সোনেলায় আসলে আমরা সবাই বন্ধু– এখানে চমৎকার একটি পরিবেশ বিদ্যমান — সুন্দর পরিবেশ বিদ্যমান থাক — আমরা আমাদের বন্ধুদের সাথে মনের কথাগুলো বলবো — ‘ একটি সুন্দর পরিবেশের ব্লগ চাই আমরা, আমরা সোনেলাকেই সেভাবে বানিয়ে ফেলি।
          আপনিও ভালো থাকুন আপু।

        3. ঠিক বলেছেন এখানে একটি চমৎকার পরিবেশ — যে পরিবেশে মনের কথাগুলো খুলে বলা যায়– পরিচ্ছন্ন একটি ব্লগ — কেমন যেন মায়ার বাধন। কাজের চাপে অনেক সময় আসতে পারি না — কিন্তু মনটা ঠিকই পড়ে থাকে সোনেলায় —

  1. অনেক অনেক সুন্দর কবিতা আপু।

    কষ্টগুলো কাব্য লিখে
    সব হারানোর ইতিকথা
    তোকেই খুঁজি মনের ভেতর
    চোখের জলে একটি লেখা
    ভর দুপুরে, স্মৃতির খাতায় !………… এই লাইনগুলো বেশি ভালো লেগেছে।

    1. হুমম ঠিক তাই –রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে —-মনে কথনো কষ্টের ঢেউ জাগে আবার কখনো বা একটু শান্তির পরশ — জীবনে শান্তিটা খুবই কম সময় থাকে —

      অনেক অনেক ভাল থাকবেন

  2. বিষণ্ণ বিষাদের সুর তাও আপনার লেখায় সুমধুর।কাজ কাজ আর কাজ ! কোন কাজ নয়। এখানেও আপনার কাজ।
    এটি কে করবে ? কাজ ফাঁকি দেয়া ঠিক না।

     

  3. পুরানো দিনের কিছু নিঃশব্দ হাহাকার,বিভীষিকা ময় কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেলো।
    লেখা টা অনেক ভালো হয়েছে আপু ।

  4. কিছুটা বিষন্নতার সুর
    তারপরেও বিরামহীন খুঁজে ফেরা —

    ভালো লেগেছে খুব।
    প্রতি প্যারাতেই আবেগকে ধরে রেখেছেন, কমতে দেন নি।

    শুভ কামনা।

    1. কিছুটা লিখতে চেষ্ট করেছি — জানি না কি লিখলাম — কি সব মনে পড়ল আর লিখে ফেললাম ——-

      আপনার শুভকামনা নিয়ে নিলাম — ধন্যবাদ আর শুভকামনা পাঠিয়ে দিলাম

    1. মন খারাপ করা কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ — আর সুন্দর বলার জন্য আরো কোটি কোটি ধন্যবাদ

      ভাল থাকবেন সব সময়

মন্তব্য করুন