সতীদাহ প্রথা বা বিধবা পুড়ানো
১) “সতী দাহ” বা “বিধবা কে পুড়িয়ে হত্যা করা”
পুরুষতান্ত্রিক ক্ষমতা প্রদর্শনের একটি নির্মম ,পৈশাচিক, অমানবিক ব্যাবস্থাঃ
কেন স্ত্রী মারা গেলে স্বামীকে পুড়িয়ে মারা হতো না?
এক জন পুরুষ স্ত্রী হারা হলে আবার বিয়ে করতে পারতো
কেন একজন নারী বিধবা হলে বিয়ে করতে পারবে না ?
নারীকে মাথা মুড়িয়ে সাদা থান পরে নিরামিষ খেয়ে সাজগোজ সব ব্যান্ড করে মূল্যহীন ভাবে বাকি জীবন কাটাতে হতো কিন্তু পুরুষের স্ত্রী মারা গেলে কি সে এই সব আচার মেনে চলতো? উত্তর না —-
এই সব কেনর উত্তর হল——-
এই গুলোই হল পুরুষতান্ত্রিক ক্ষমতা প্রদর্শন
আর এই সব পৈশাচিক নিয়ম কানুন গুলো শক্ত পক্ত করতে ধর্মকে ব্যাবহার করা হতো ।
যেমন পরকালে স্বামীর সাথে আবার আজীবন স্বর্গে থাকা যাবে । ধর্মের আদেশ । সতিসাব্ধি নারী কে এই ভাবেই সহমরণে সোপে দিতে হয়–
আসল সত্য নিয়ম কানুন গুলো পুরুষরাই বানাই যেন তাদের অনুকূলে যায় । নারীর জীবন এখানে তুচ্ছ ।
আসল কারন ছিল ক্ষমতা ,সম্পত্তি,এবং নারীর শরীরের উপর পুরুষের অধিকার প্রতিষ্ঠা করা ।
সতীদাহ কেন পুরুষতান্ত্রিক ক্ষমতার প্রতীক?
ক) নারীর স্বাধীন অস্তিত্ব অস্বীকারঃ
পিতৃতান্ত্রিক সমাজে নারীর পরিচয় ছিল শুধুই “কারো স্ত্রী” বা “কারো সম্পত্তি”
স্বামী মারা গেলে নারীর অস্তিত্বের আর কোন মূল্য নাই। তাকে স্বামীর সাথে পুড়িয়ে দিয়ে বোঝানো হতো যে স্বামী ছাড়া নারীর জীবনের কোন কিছুতেই কিছু অধিকার নাই ।
স্বামীর পরিচয়ে স্ত্রীর পরিচয়। নারীর অস্তিত্ব বিচার হতো বিবাহিত জীবনে প্রবেশ করা নিয়ে । স্বামীর অধীনে থেকে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা বিসর্জন দেওয়া।
তাই স্বামীর মৃত্যুর পরে নারীকে দেখা হতো সমাজের বোঝা হিসেবে। তার নিজস্ব কোন সন্মান বা মূল্য ছিল না। মানুষ হিসেবে সন্মান চলে যেতো ।
“বিবাহিত” হলে নারী দাম থাকে ” —- যা ইউরোপিয়ান দেশ গুলোতে এখন আর এসব চিন্তা করা যায় না কিন্তু এখনো আছে দক্ষিণ পুর্ব এশিয়াতে ।
সে সময় নারী মানুষ ছিল না । মানুষ হিসেবে তার কোন মূল্য ছিল না। বিবাহিত জীবনের বাইরে যে একজন নর বা নারী থাকতে পারে বা কিছু করতে পারে এবং জীবন কে বয়ে নিতে পারে তার ধারনা তখন তো ছিলই না এখনো নাই ।
খ) ভয় দেখিয়ে নিয়ন্ত্রণঃ
ধর্মের বা শাস্ত্রের ভয় দেখানো হতো । যেমন —-“সতী হলে ৩.৫ কোটি বছর স্বর্গে থাকবে। অন্যদিকে ভয় দেখানো হতো যে বিধবা হলে সারা জীবন অশুচি,অলক্ষ্মী হয়ে থাকতে হবে ।
এই ভয়েই নারীকে আটকে রাখা হতো ।
গ) রাজা রামমোহন রায়ের যুক্তিঃ
বিরোধী পক্ষ অর্থাৎ যারা এটা বন্ধ করতে চাইতো না তাদের যুক্তি ছিল নারী লোভী, বুদ্ধিহীন, বিশ্বাসঘাতক
রাজা রামমোহন রায় তার উতরে বলেছিলেন —-
“তোমরা তো নারীকে কোন শিখার সুযোগ দাওই নাই,তাহলে তারা কে বুদ্ধিহীন ভাবো কী ভাবে ? যে দেশে মৃত্যুর নাম শুনলে পুরুষ
কাঁপে ,সেখানে নারী আগুনে পুড়তে রাজি হয়। তারপরেও তোমরা বলো তার মনের জোর নাই?
এটি পুরুষের শারীরিক শক্তির জোরে নারীকে দাবিয়ে রাখার কৌশল ছাড়া কিছুই নয় ।

