মা আমার

চেয়েছিলাম তোমার পায়ে লুটিয়ে পড়ে চুমু খাই তোমার পদযুগল,
চেয়েছিলাম জড়িয়ে ধরে চুমু খাই তোমার কপালে,
চেয়েছিলাম কিছুক্ষণ তোমায় জড়িয়ে ধরি, মাথা রাখি তোমার বুকে পারিনি মা,
শোক আমাকে করেছিলো পঙ্গু, বোধ করেছিলো আমায় ভঙ্গুর,
মা তুমি কি পারোনা আরেকবার ফিরে আসতে
পারোনা কি আমায় বুকে নিতে, বুকে জড়িয়ে নিতে,
বলোনা মা কই যাই আমি, কোথায় পাই তোমাতে আমায়?
লুটিয়ে পড়ে মা কাঁদছি, দেখো মা এসে তোমার পুত্র তোমায় খুঁজে ফিরে।

মোট পড়েছেনঃ ৬৯১জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. আল্লাহ মাকে বেহেস্ত নসিব করুন। হ্যাঁ ভাই, মাকে খুব মনে পড়ে যখন ঘরে ফিরে তাঁর সৃতি ফিরে পায়।
    মায়ের উরুর পরে মাথা রেখে গল্প বলতাম
    মায়ের বুকে জড়ায়ে উপশম পেতাম
    মায়ের মুখপানে চেয়ে সব অশান্তি শান্তিময় হতাম। -{@

মন্তব্য করুন