ভুল ছিল আমার

তোমাকে কামনা করা, ভুল ছিল আমার,
তোমাকে ভালোবাসা, বড়ই ভুল ছিল আমার।
তোমার মাঝে নিজেকে দেখা,
ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

প্রথম দেখাতেই তোমাকে লেগেছিল ভালো,
ভেবেছিলাম হবে মোর স্বপ্নের সুভাষিনী,
কিন্তু তুমি ছিলে যে এক মরীচিকা,
যাকে ভালাবাসাটাই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক,
অতীতের বিরীহ ভাবনায় শুধু এটাই ভেবে যায়,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

মোট পড়েছেনঃ ১,০২৪জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ভালোবাসা ভুল নয়,অন্য পক্ষের কোন দায়বদ্ধতা না থাকলে। আমরা অনেক সময় অন্য পক্ষের সীমাবদ্ধতা বুঝতে চাই না। যাকে ভালো বাসতে চাই, সে যেন বাধ্য আমাকে ভালোবাসতে। একবারো ভাবিনা, তাঁর ভালোবাসার জন্য থাকতে পারে।

    কবিতায় আবেগ প্রকাশ ভালো হয়েছে।

  2. তোমার অভিমানে আকাশটা আজ হয়েছে নীল :/ ..

    আমি সেই মেঘে উড়ে চলা নিসঙ্গ একা গাংচিল ,,

    নিসঙ্গ শব্দটা কতটা অপ্রিয় যে থাকে সেই বুঝতে পারে 🙂 !

    যাই হোক দাগ থেকে ধারুন কিছু হলে সেই দাগ ই ভালো :p

    ধুয়ে নিয়ে যাক , মনের সকল আধারের মরিচিকা ।।

    লেখা আরেকটু বড় হওয়ার প্রত্যাশা করি 😀 ।

    ভালো থাকুন সবসময় 🙂

  3. মানুষ মাত্রই ভুল করে, ভুল থেকেই শেখে।

    শুধু কবিতা হয়ে থাকলে, বলবো, সুন্দর…

    আর যদি কবির অনুভুতিও হয়ে থাকে, রইল শুভকামনা।

  4. কোথাও কোথাও বেশ সাদামাটা মনে হয়েছে, কোথায় যেন একটা অভাব ছিল, কবিতা যেখানে দর্পণ সেখানে আর কিছুটা মনোযোগী হওয়া যায়। যদিও ভাব প্রকাশ ভাল হয়েছে। শুভ কামনা।

    1. আমি টেকের পাপী গো ভাই। কবিতা যে মনের দুঃখে বাহির হইছে এই তো বেশী। আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এরপর আপনার দেয়া বিষয় গুলোর উপর দৃষ্টি রাখব 🙂

  5. তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
    তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
    চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
    কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
    এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

    সুন্দর ভাললাগা রইলো।

     

মন্তব্য করুন