শুন্য থেকে চলার শুরু-শুন্যেই গিয়েছি নেমে।
এক থেকে নয় সংখ্যা গুলোতে ছিলাম কিছুদিন থেমে।
বিন্দু থেকে জন্ম আমার বৃত্তে বসবাস-
ব্যাস ব্যাসার্ধ দুর্গম পথ-কেন্দ্রে সর্বনাশ!!
এক সংখ্যাটা নির্ঝঞ্ঝাট চলতে পারে ভাল-
দুয়ের মাঝে মিল অমিলের তফাৎ রয়েই গেলো!
তিনকে নিয়ে টানাটানি কেউ দেখে না ঠিক,
চার এর বেলায় সমান্ সমান সবকিছু বৈদিক।
পাঁচ এর ঘরে প্যাঁচাপেঁচি পচন ধরা মানে-
ছয়কে নিয়ে সবাই মিলে কাঁছা ধরে টানে!
সাত কে নিয়ে সাগর পাড়ি দিতে চায় নাবিকে,
আট এর প্যাঁচে ঘুরে ফিরে রয়ে যায় ধরাতে।
নয়ের পিছে জগৎ ঘোরে-শুন্যের দেখা পেতে-
তাইতো আমি আছি পড়ে শুন্যের মাঝেতে!
মোট পড়েছেনঃ ৯৯০জন
আজ পড়েছেনঃ ০জন
সংখ্যা নিয়ে লেখা লেখাটি অনবদ্য ।
এত দিন পর!
আমি তো ভাই অনিয়মিত যাত্রী!
বাহ , সুন্দর তো 🙂
ধন্যবাদ-গুরু!
সংখ্যা তত্ত্বের ছড়া পড়তে যেমন আনন্দের তেমনি শেখার ।
হ্যাঁ-শেখার মাঝেই আনন্দ
🙂
\|/
পিচ্চিদের শেখানোর ভারি চমৎকার ব্যবস্থা দেখছি ।
হুম-ধন্যবাদ ভাই
ভালো লেগেছে । আপনার নিয়মিত লেখা মিস করি ।
ধন্যবাদ-নিয়মিত আসা হয় না,চেষ্টা করব!
পিচ্চি ভাগ্নেকে শিখাতেই হবে এটি -{@
-{@ অর্থ সহকারে শেখাবেন আশা করি!
বা সুন্দর তো