বাসে বসে হাবিজাবি লেখলাম

লিখে ফেলা যাক অতীত ইতিহাস
না পাবার বেদনা
কিংবা খাতায় বন্দী হোক
কোনো নারীকে কাছে পেতে চেয়ে
না পাওয়ার বঞ্চনা।

লিখে ফেলা যাক নারী রহস্য
কিংবা পুরুষ নারীকে কেনো বুঝেনা তার উপাখ্যান ,
রবীন্দ্রনাথ কে ডেকে এনে জিজ্ঞাসা করা যায়
কোন নারীর প্রেমে ছ্যাকা খেয়ে সে গুরু সেজেছে?
কিংবা মোনালিসার হাসির যে কোনো রহস্য নাই
কেবল যে অর্থ কামানোর ফন্দি,
সেটাও লিখে ফেলা যায় কাগজ কলমে

মোট পড়েছেনঃ ৬১৯জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন