বহতা – দিনরাত, রাতদিন

আগুন রঙের শিমুল ২৭ মে ২০১৮, রবিবার, ০৮:০৯:৫৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

এইসব দিনে –
রঙহীন বেচেঁ থাকি।
ধুধু তেপান্তর বুকে পুষে রেখে,
দিনগত পাপক্ষয়ে প্রানপন বেচেঁ থাকি।

এইসব অবাক বিকেলে –
মেঘমেঘালির রঙডুবিতে জারিত পরাণ ;
আটপৌড়ে ছোঁয়া পেয়ে – পরিচিত শ্বাসবায়ুর
ছিলো কমলা রঙের আলোয় সুগন্ধি তুফান।

এইসব রাত্তির,
সুপর্নখার মতো রিরংসাকাতর রাত্তির
হিরন্ময় মৌনমুখরতার সাক্ষী হয়ে রবে,
এই সব রাত্রি, খুব করে মনে থেকে যাবে।

৯২৫জন ৯২৫জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য