বিপদকে কর জয়

১
‘ওরে ও তরুন সেনা ’
মনের কোনে আগুন জ্বালা
বাজিয়ে বাঁশি খুঁজরে তোরা
আইন করে হাড্ডি গুড়া
ধর্ষকদের ভাংরে ডেরা !!
২
নারী তুমি গর্জে ওঠো
সাহস নিয়ে এগিয়ে চল
দ্বিধা ঝেরে সামনে পানে
কণ্ঠে তুমি আওয়াজ তোল !!
৪
সামনে বিপদ পিছে বিপদ
আসুক বিপদ পাহাড় বেয়ে
ষষ্ট ইন্দ্রিয় জাগিয়ে মনে
উড়িয়ে দাও ঝড় হয়ে !!!!

১৬ এপ্রিল,২০১৫

মোট পড়েছেনঃ ৭৭৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. নরপশুরা বার বার আঘাত হানছে আমাদের বোনদের উপর — আর সহ্য করতে পারছি না ভাই
      খুবই কষ্ট লাগছে — অন্তরের গহীন হতে কষ্ট লাগছে
      ভাল থাকবেন, শুভকামনা রইল

  1. নারী তুমি গর্জে ওঠো
    সাহস নিয়ে এগিয়ে চল
    দ্বিধা ঝেরে সামনে পানে
    কণ্ঠে তুমি আওয়াজ তোল !!— নারীদের জাগতেই হবে।
    প্রেরনা মুলক লেখা, ভাল হয়েছে।

    1. আপনার প্রেরণায় নতুন পথের দেখা পাই —
      আমার খুবই কষ্ট লাগছে এই ভেবে যে নারীবাদী সংগঠণগুলো সাথে সাথেই তাদের কণ্ঠে আওয়াজ তোলে নাই —– খুবই কষ্ট পেয়েছি জিসান ভাই —- কবে তাদের হুস হবে !!! হুমম তারা প্রতিবাদ করবে হয়তো আরো কয়েকদিন পর, কিন্তু তখন তো অনেক দেরী হয়ে যাবে !!!

      শুভকামনা রইল ভাই

    1. আপু খুবই ইচ্ছে করছে ঐ শয়তানদেরকে হাড্ডি গুড়া করে দিতে —ওদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যা দেখে আর কোন ছাত্ররূপী দানব এহেন কাজ করতে সাহস না পায় —

      শুভকামনা রইল

  2. নারীর বিপদ প্রতি পদে পদে…..কখনো নারী বিপদমুক্ত হতে পারবে কিনা সন্দেহ…..এই সমাজ/বিশ্বে কোথাও এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি……….

    আপনার কবিতাটি ভালো লেগেছে…
    নারী তুমি গর্জে ওঠো
    সাহস নিয়ে এগিয়ে চল
    দ্বিধা ঝেরে সামনে পানে
    কণ্ঠে তুমি আওয়াজ তোল (Y)

    1. নারীর জন্য নিরাপদ একটা পরিবেশ দিতে না পারলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে — তারা ক্রমাগত ভয়ের আতংসে বাস করবে -যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ ফল বয়ে আনবে না —
      আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

  3. আওউ নপংশুকগুলোকে ইচ্ছা করে পা দিয়ে মাড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে।পারি না তো!! কিন্তু তবু নারীকে ডিফেন্স করা শিখতে হবে।এটাই এখনকার সময়ের একমাত্র সমাধান।

    1. হুমম নারীকে আর চুপ করে থাকলে হবে না, তাদেরকে গর্জেে উঠতেই হবে। প্রতিবাদে গর্জে উঠ নার !! সাথে পুরুষদেরও সহাযোগিতা চাই
      শুভকামনা রইল

মন্তব্য করুন