বন্ধুরে !!

বন্ধুরে !! তোরা আমার খোলা আকাশ
যে আকাশে নিত্য আমি দেখি তাঁরা
তোরা আমার নিত্য-দিনের দক্ষিণ হাওয়া
যে হাওয়াতে বিলিন হয়ে কষ্টগুলো যায়রে মারা।

বন্ধুরে !! তোরা আমার শীতের সকাল
যে সকালের সোনা ঝরা রোদে আমার খুবই সুখ
তোরা আমার দূর আকাশের রংধনু’র ঐ সাতটি রং
যে রংগুলোর মাঝেই খুঁজি প্রিয় বন্ধুদের মায়া মুখ

বন্ধুরে !! তোরা আমার জোৎস্না ঝরা এক ফালি চাঁদ
যে চাঁদের আলোয় ভরিয়ে দিক তোদের ঘর, তোদের প্রাণ
তোরা আমার আষাঢ় মাসের ভর দুপুরের বৃষ্টি রিনিঝিনি
যে বৃষ্টির গানে দূর হয়ে যাক মান-অভিমান,বয়ে যাক খুশির বান।

৩ আগস্ট,২০১৪

মোট পড়েছেনঃ ১৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. আন্তরিক ধন্যবাদ শুন্য শুন্যালয়। আপনাকেও শুভকামনা। সোনেলার সাথে সব সময় মানসিকভাবে আছি — যদিও মাঝে মাঝে একটু দূরে থাকি ——

  1. প্রকৃত বন্ধুদের বন্ধুত্ব এমন ই হয় ,হওয়া উচিৎ ।
    তবে এখন একটু দুর্লভ হয়ে যাচ্ছে ।
    এত দিন পরে এসে এমন বন্ধুত্বের কথা শুনতে ভালো লাগলেও , অনুপস্থিতি ভালো লাগে না ।
    শুভেচ্ছা বন্ধু দিবসের ।

    1. হেলাল ভাই — সত্যিকারের বন্ধু পাওয়া খুবই কঠিণ। আমরা কয়েকজন বন্ধু আছি যারা আমরা সুখে দুঃখে সব সময় পাশাপাশি থাকি — একে অপরকে সাহস দেই — পাশে দাড়াই —–
      আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

  2. আপনার বন্ধুরা অনেক ভাগ্যবান যে আপনার মত এমন এক বন্ধু পেয়েছে । বন্ধুদের কত সুন্দর ভাবে উপস্থাপন করেছন। ভালো লেগেছে খুব আপু। অনেক দিন পরে আসলেন। বন্ধু নিয়ে আমার গানের পোষ্ট দেখেননি আপনি । দেখার আমন্ত্রন দিতে লজ্জা লাগে :p

    1. আপুনি তোমার ব্লগ পাড়া হতে ঘুরে এলাম। অসাধারণ একটি পোস্ট। দারুন সব আয়োজন-= এত্ত কালেকশন। আমার ভীষণ ভাল লেগেছে।
      আমরা কয়েকজন বান্ধবী/বন্ধু আছি যারা একে অপরের জন্য নিবেদিত প্রাণ —
      অনেক অনেক শুভকামনা রইল

মন্তব্য করুন