বালিকা,
এসো এ মন খারাপের রাতে
অদৃশ্য থেকোনা আর
এবার এসো, আমি নয়ন ভরে তোমার রুপ সুধা পান করবো
তোমার অই নেশাতুর চোখে,
আমি মাতাল হবো,
বদ্ব মাতাল হবো আমি
সারারাত ঝুলবারান্দায় বসে তারা দেখবো
ফিরে এসো বালিকা ফিরে এসো।
বালিকা,
আমার চন্দ্রমল্লিকা
আমার সুর্যোদয়
ফিরে এসো
অনেক দিন পেরিয়ে গেলো,
কানে মুঠোফোন নিয়ে
শীতের রাতে হাটা হয়না আর।
হয়না প্রত্যুষে নামাজ পড়ে
গ্রীস্মের সবুজ ঘাসে
নগ্ন পায়ে হাটা।
বালিকা ফিরে এসো
বালিকা অনুরোধ রইলো
বালিকা,
আমি একাকী বালক আজো তোমার প্রতীক্ষায়
মোট পড়েছেনঃ ৬৭৬জন
আজ পড়েছেনঃ ০জন
এমন আকুতিতে বালিকা ফিরে না এসে পারবেনা। -{@ (y)
ফিরে আসলেই খুশি হবো, আপনাকে মিষ্টি খাওয়াবো আপু
এত আকুল হয়ে বালিকা কে ডাকছেন…!!! শেষে আবার শিশু অপহরন কেসে না জরিয়ে পরেন। যাই হোক আপনার জন্য চিন্তায় থাকলাম …. 🙁
এই না হলে বোন? আপু চিন্তা করার কিছু নাই, বালিকা যে কল্পনায়
ফিরে আসুক বালিকা।
লেখা ভালো হয়েছে।
ভালো বলার জন্য এত্তেলা ভালোবাসা ভাইয়া <3 আপনার মন্তব্য পেলে কেমন যেনো অস্থির লাগে, ভালো লাগানো অস্থিরতা , বালিকা ফিরে এলে ছানা খাওয়াবো, ডায়াবেটিস নাই তো ভাইয়া?
এমন লেখা দেখে বালিকা ফিরে আসবেই আসবে 🙂
আপনাকে করল্লা খাওয়াবো বালিকা ফিরে এলে, এটা এমন কি লেখা যে বালিকা ফিরে আসবে? আপনার মত সুন্দর করে কবে লিখবো?
ফিরে আসলে জানিয়েন,আপডেট চাই (y)
লীলাবতী দি মিষ্টি খেলে, জিসান ভাই ছানা আর স্বপ্ন আপু করল্লা খেলেই আপডেট নিবেন জানবেন বালিকা ফিরে আসছে 😀
সুন্দর আহ্বান -{@
-{@ ধন্যবাদ আপু, এই আহবান যে এখানেই সীমাবদ্ধ 🙁 তবু দোয়া করবেন যেনো কোনোদিন বাস্তবে এই আহবান করতে না হয়।
এর পরেও না এলে কেউ যদি বলে “Forget it, Man”, ও কি বড্ড বেরসিক?
ভাল থাকুন।
সময়ের উপর দিয়ে আপনি হেঁটে যান, বালিকা ঠিক ফিরে আসবে। সাবধান! সময় যেন ফের আপনার উপর দিয়ে হেঁটে না যায়! ও আসবেই। (y)
সময় আমার উপর দিয়ে বেশ কয়েকবার হেটে যেতে চেয়েছিলো বোধ হয় হোচট খেয়ে পড়ে গিয়েছে, নিশ্চয়ই খেয়াল রাখবো, উপমার ছলে মনের অবস্তা বুঝে এতো ভালো মন্তব্য অসাধারণ লাগছে, শুভ কামনা জানবেন।
থাম্বস আপ (y)
স্মাইল 🙂
শুভ কামনা -{@
আর বাকিটা আপনি।
এরপরেও না আসলে আমাকে বলবেন, শাসিয়ে দিয়ে আসবো। 🙂