নীলপদ্ম এবং নষ্টামির গল্প

নীলপদ্ম এবং নষ্টামির গল্প

সেদিনের সে ঘটনাগুলোর কোনো এক্সকিউজ জানি হবেনা, হবেনা কখনোই !
কেনো না ক্লেদজ ফুলে উড়তে উড়তে নিজেই যে নষ্টামির পরাগ
মাখে সে কী করে বোঝে অশ্রুর পেরেক বুকে কতটা রক্তক্ষরণ ঝরাতে পারে !

অথচ তোমার গোপন সৌন্দর্য চোখের কোনে বয়ে আনে যখন অসহ্য অসুখ
বয়ে আনে বড় অবেলায় আজ, তাঁতে খুব নিয়ম করেই ফুটে উঠে
আমাদের দিনগুলি, ফুটে ওঠে তোমার ব্যাথিত মুখখানি সেই ।
তোমাকে দেয়া প্রতিটি কথাই যখন কী নিয়ম করেই না
ভাঙছিলাম, ভাঙছিলাম স্বচ্ছ কাঁচের মত কেবলই পর্যায়ক্রমে ! অথচ,
জোস্না মেঘের সেই দিনগুলোতেই অত্যন্ত নিঃশব্দে তুমি ফুটেছিলে
হৃদয়ের কোনে, ফুটেছিলে অজান্তেই, ফুটেছিলাম বড়ই বিশুদ্ধ হৃদয়ে তোমার !

সেই তোমাকে তাই তুচ্ছ ভেবে তথাকথিত ঝলমলে ফুলের মেকি বৈভবকে
উন্মাদ ব্যাধিগ্রস্থের মত গোলাপের অধিক সৌন্দর্য মনে করলে কিংবা
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপারকে অবমূল্যায়িত করলে যে পাপ হয়,
অমার্জনীয় ভুল হয় যে তাঁর এক্সকিউজ আজ কীভাবে চাই নীলপদ্ম ?
কীভাবেইবা এই অবেলায় যাই ভুলে সেদিনের সেইসব দিনগুলোকে
অমলিন ! যখন তোমার সমস্ত সত্তা দিয়ে প্রকাশিত টলোমলো অশ্রু
বিন্দুটিকে আড়াল করে পথরোধ করেছিলে বলে, কলঙ্কের তীব্র
ছুরিকাঘাতে, নির্লজ্জের মত যেভাবে ছিঁড়েফেড়ে রক্তাক্ত করেছি তোমার
ধমনী, শিরা ,উপশিরা, ক্ষতবিক্ষত করেছি হৃদয়, তাঁর কী এক্সকিউজ
কীভাবেইবা চাই আজ ? কিভাবেইবা জানাই এই অসুখময় আক্ষেপকাল আমার !

তবে এইটুকুন আজ আমি নিজেও বুঝতে পারি, বুঝতে পারি নির্দ্বিধায়, মূলত তোমাকে
ফিরিয়ে আমিও ভালো নেই, ভালো নেই খুব একটা ! রক্ত-মাংসের দাহে
ধমনীতে যেভাবে দিনকে-দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে তোমার প্রবাহ, হয়তোবা
তাঁতে বাকি জীবনটুকু অত্যন্ত নিঃশব্দে তুমিময় স্মৃতি বুকে জড়িয়েই কেটে যাবে আমার !

মোট পড়েছেনঃ ১৬৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. এক্সিলেন্ট এর ঠিক বাংলা শব্দ টা খুজে পাচ্ছি না
    অসাধারন , মুগ্ধ এমন লেখায়
    শব্দের সুন্দর বুননে অভিজ্ঞতার প্রমান পাওয়া যায় , অথবা জাত শব্দের কারিগর ।

    অনেক দিন পরে একটি সুন্দর কবিতা পড়লাম ।

    1. ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে অনুপ্রানিত করার জন্য । কবিতাগুলোর জন্য মূলত জীবনের কাছে আমি ঋণী হয়ে আছি । জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাই মূলত তুলে ধরছি আমি । এর বেশী কিছুই না ।

    1. আপনাদের এত অনুপ্রেরনাই কিন্তু আপি যোজন যোজন এগিয়ে দিচ্ছে আমাকে । আর হ্যাঁ কবিতার বই কিন্তু আসছে বইমেলায় । দোয়া রাখবেন…

  2. একটি অব্যাক্ত কান্না বুকের মাঝে ভারী হয়ে আটকে আসে , আপনার কবিতা পড়ে এমন মনে হলো আমার। আসলে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পরে ভালো থাকেনা কাউ । সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

  3. আপনার একান্ত উপলব্ধি জেনে ভাল লাগল ।
    তবে স্মৃতি স্মৃতিতেই থাকুক সসম্মানে ।
    আমরা আবার ও বাঁচি বাঁচার মতই ।

    নিয়মিত হচ্ছেন দেখে ভাল লাগল ।

মন্তব্য করুন