নিশুতি জাগে

নিশুতি জাগে, জাগে রাত্রি নিশাচর
শুনে গাছেদের খশ খশ শব্দ, ফিসফাস
দূরে কোথাও কুকুর ডাকে কুঁউউ মরণ শব্দে
এই ডাকে নিশ্চয় শবেরাও জেগে উঠে সচরাচর
মরণ সুরে জেগে উঠে পাড়ার চৌকিদার
হাঁক দিয়ে বলে জাগো, জেগে উঠো
রাত্রি চোরেরাও জেগে থাকে সুযোগের অপেক্ষায়
আমিও জেগে উঠি ছটফট করে
ভাবি তুমিও কি জেগে উঠো এইসময়
ভাবো কি আমায়, মনে হয়না
আমিও একাকী নিশাচর হয়ে উঠি
ভেবে ভেবে তোমায়, একাকী
ভাবি নিশুতির কথা, ইচ্ছে করে মিশে যায় তার সাথে
মনের ভিতর থেকে কান্নার সুর উঠে, কুঁউউউ করে
দেখো আমি কতো একাকী, আমার মনও জাগে
নিশুতিও জাগে, যেমন আমি রাত্রি জাগি।।

মোট পড়েছেনঃ ৬৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. নিশুতিতে জেগে থাকাও কিন্তু খুব মধুর। হঠাৎ ঘুম ভেঙে ফোনে তাকানো, কেউ ডেকে ওঠেনি তো!
    বা বাতাসে কান পেতে সোনা সে আমাকে ডাকছে, এই ভেবে।
    অনেক ভাল হয়েছে ভাইজু।অনেক। শুভকামনা রইলো।

    1. কারো ভালো লাগে নিশুতি
      কান পেতে শোনা
      কারো ফোনের অপেক্ষা
      কিন্তু আমি জাগি, কারণ নিশুতি জাগে। 😀

      ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য দিলেন। 🙂

  2. ভাবি নিশুতির কথা, ইচ্ছে করে মিশে যায় তার সাথে
    মনের ভিতর থেকে কান্নার সুর উঠে, কুঁউউউ করে
    দেখো আমি কতো একাকী, আমার মনও জাগে
    নিশুতিও জাগে, যেমন আমি রাত্রি জাগি।।

    ভাললাগা রইল।

  3. হ্যান্ডপাম্প ভাইয়া বেশ ভালো লিখেছেন। কবিতা লিখে যেতে থাকুন, দেখবেন একদিন অনেক নামকরা কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবেন।
    আমিও নিশুতি জাগি। 😀
    ভাই-বোন দেখছি একইরকম। 🙂

    1. 😀 আপু বড় কবি হবো, বড় সাহিত্যিক হবো এমন চিন্তা কখনো মাথায় আনিনি, যা লিখি শুধু মাত্র আপনাদের ভালোবাসা, স্নেহ পাওয়ার লোভে, সাথে নিজের মনকে খুশি রাখি, আর কি চাই।

      ধন্যবাদ আপু। 😀

      1. হ্যান্ডপাম্প ভাইয়া আপনার কথাবার্তায় এমন আবেগ, খুব ভালো লাগে।
        আমরা সকলেই মনের আনন্দের জন্যেই লিখি। নিজে আনন্দ না পেলে কেউ লিখতে পারেনা ভাইয়া।

        অনেক ভালো থাকুন।

  4. বিশেষ করে মফস্বল এলাকায় জীবনের একটা সময় এমন নীশি যাপন করতে হয়।
    ঊঠোনের পরে বেড়ার কাচারি ঘরে ঘুমাবার কালে মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায়। তখন ঝিঁ ঝিঁ পোকার একটানা শব্দ আর রাতকানা বাদুরের চিৎকারের সাথে কুকুরের করুণ সুরে কান্না। সবমিলে বিভীষিকাময় একটি রাতের চিত্র আপনার কবিতায় ফুটে উঠেছে।

মন্তব্য করুন