দ্বৈত ভালোবাসা

ভালোবাসার এ–পিঠ
ভালোবাসা মানে অনেক কিছু পেয়ে যাওয়া
ভালোবাসা মানে কারও মুখ পানে তাকিয়ে থাকা
ভালোবাসা মানে রাত জেগে গল্প করা
ভালোবাসা মানে কাউকে সব সময় কাছে পাওয়া
ভালোবাসা মানে কিছু একটা প্রকাশ করে দেয়া
ভালোবাসা মানে হাসিমাখা মুখ
ভালোবাসা মানে কারও মন জয় করা
ভালোবাসা মানে প্রেম সাগরে স্নান করা
ভালোবাসা মানে কিছু স্বপ্ন দেখা

ভালোবাসার ও–পিঠ
ভালোবাসা মানে অনেক কিছুই হারিয়ে ফেলা
ভালোবাসা মানে শূন্যে দৃষ্টি হাঁকা
ভালোবাসা মানে রাত জেগে আকাশের চাঁদ দেখা
ভালোবাসা মানে কাউকে আজীবন মিস করা
ভালোবাসা মানে না বলা কিছু কথা
ভালোবাসা মানে একাকী নিরবতার সুখ
ভালোবাসা মানে বিরহের সাথী হওয়া
ভালোবাসা মানে আত্মদহনে পুড়ে ছাই হওয়া
ভালোবাসা মানে কিছু স্বপ্নের মৃত্যু ঘটা

মোট পড়েছেনঃ ৯০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ভালবাসা মানে এই আছি এই নাই
    ভালবাসা মানে এখন কোন কিনারা নাই।।

    ভালবাসার দুপিঠে যেন ভালবাসার রং
    ছড়িয়েছে অম্ল-মধুর আণবিক অনুভূমি।।

    -{@

মন্তব্য করুন