ডাক্তারদের নামে অপপ্রচার বন্ধ করুন

আমি মেডিকেল বাবা। জন্ম মেডিকেলে, পরছি মেডিকেলে, হয়তো মৃত্যুও হবে এই মেডিকেলেই। তাই, মেডিকেল বা ডাক্তারদের নামে কোন মিথ্যা অপপ্রচার কোনদিন সহ্য করবো না। একজন ছাত্রকে ডাক্তার হতে গেলে মেডিকেলে চান্স পাওয়া থেকে শুরু করে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কতটা ত্যাগ শিকার করতে হয় তা কয়জনই বা জানে!
অসুস্থ হলে আমাদের কাছে আসবেন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আমাদেরই কসাই বলে গালি দেবেন এটা মেনে নেব না।
আজ আর কথা বাড়াবো না। মেডিকেলীয় যাবতীয় সত্য তথ্যাবলী পাবেন আমার লেখায়। সত্যের সাথে কোন আপোষ কখনো করিনি, ভবিষ্যতে করবোও না। ভাল থাকবেন, সবাইকে ভাল রাখবেন।

মোট পড়েছেনঃ ৬৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. স্বাগত আপনি এখানে ।
    যাক আপনাকে পেয়ে ভালই হল ।
    রোগ-শোকে কাছে পাওয়া যাবে ।
    আমাদের জন্য দিনে সর্বমোট আধা ঘণ্টা বরাদ্দ রাখলেই হবে ।

  2. ডাক্তাররা আমাদেরই ভাই এবং বোন । দেশের সেরা মেধাবীগণ মেডিকেলে পড়েন । অপপ্রাচার অবশ্যই বন্ধ করতে হবে। সামান্য কয়েকজন ডাক্তারের জন্য সমস্ত ডাক্তারের উপর বিরূপ ধারনা করা ঠিক না । সব পেশাতেই কিছু খারাপ মানুষ আছে । এই নিয়েই আমাদের সমাজ দেশ ।
    আপনার লেখার অপেক্ষায় থাকবো ।

  3. আমরাও চাই না দেব তুল্য ডাক্তারদের অপপ্রচার যা সত্য তাই বলি এবং বলব।ধন্যবাদ আপনাকে এবং মাঝে মাঝে সুস্বস্হ্যের টিপস দিয়ে বাধিত করবেন। (y)

  4. ধন্যবাদ সবাইকে। লেখনি শক্তি দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
    আমি একজন বাচ্চা ডাক্তার। পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে শুধু টুকটাক না, পুরোপুরি মাগনা সেবা চালু করবো আপনাদের জন্য। ততদিন, সাথেই থাকুন :p @মাটির মানুষ, লীলাবতী।

  5. মিথ্যে অপপ্রচার সহ্য করবোনা, একদম না..দল কিন্তু এখন বেশ ভারি হয়েছে, প্রতিবাদ মিছিল, মিটিং এখান থেকেই শুরু করতে পারবো ইনশাল্লাহ 🙂
    স্বাগতম বেবি ডাক্তার -{@

  6. স্বাগতম জানাচ্ছি আপনাকে এই সোনেলায়। -{@

    প্রথম পোষ্ট ভাল লাগলো যদিও আরও বিস্তারিত হতে পারত তবে সমস্যা নেই পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম। আপনার লিখনিতেই উঠে আসুক যত ষড়যন্ত্র মুলুক অপপ্রচার। সাথে থাকবো আর আপনিও পাশে থাকবেন। দলতো অনেক ভারিই হয়েছেই, হুমকি ধামকি আসা শুরু হয়েছে ইতিমধ্যে। লিখতে থাকুন নির্ভাবনায়।

  7. আপনাকে স্বাগতম। সব অভিযোগ মিথ্যা তাও বলতে পারবেন না।
    আপনিও বলেছেন মিথ্যা অভিযোগ হ্যা মিথ্যা অভিযোগ জনতার পক্ষ থেকেই আমার টুকু আমি তুল্লাম আর সেবক বা পেশা হিসেবে আপনাদের যা কর্তব্য সাধারন মানুষ যেন তা পায় ডাক্তার সাহেব।
    সুভেচ্ছা অবিরত। -{@

মন্তব্য করুন