“জীবন মানে জি বাংলা” । সিরিয়াল শুরু হয়ে গেছে ।

আহতদের দুরাবস্থা ও নিহতদের আত্মীয় স্বজনদের আহাজারি সহ্য করতে পারি না । তাই খবর দেখা বাদ দিয়ে দিয়েছি । শুধু বিজ্ঞাপনের ফাকে নিউজ হেড লাইনগুলো পড়ি । গতকাল থেকেই লক্ষ্য করছি প্রতিটা টিভি চ্যানেলেই দেখাচ্ছে অমুক জেলায় তমুক ভবনে ফাটল ধরেছে । রাকধানির অমুক জায়গায় তমুক বিল্ডার নিয়ম নীতি মানছে না । অমুক ভবন ঝুকিপূর্ণ ইত্যাদি ইত্যাদি । জানি এরকম নিউজ আরও কিছুদিন টিভি পত্রিকায় দেখাবে ।যখন যে সমস্যাটি আমাদের সামনে আসে তখন সেই বিষয় নিয়েই আমরা হুমড়ি খেয়ে পড়ি । কিন্তু পেশাগত দিক বিবেচনা করে মিডিয়ার কি উচিৎ না এইসব জনগুরুত্বপূর্ণ বিসয় নিয়ে বেশি বেশি প্রতিবেদন করা । আমরা দেখেছি প্রতিটা বিষয়েই মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । জনমত সৃষ্টি,প্রসাসনের দৃষ্টি আকর্ষণ , সচেতনতা বৃদ্ধি সব ক্ষেত্রেই মিডিয়া মুখ্য ভূমিকা পালন করে। অনেকবারই দেখেছি পত্রিকা বা টিভি এর মাধ্যমে অনেক চাঞ্চল্যকর ঘটনার উদঘাটন হয়েছে । এবং জনদাবির মুখে সরকারও পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

তাই মিডিয়া কর্মিদের প্রতি অনুরোধ আপনারা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সব সময় প্রতিবেদন করুন । আপনাদের কল্যানে হয়ত কিছু মানুষের জীবন বাচবে। আপনাদের হাত অনেক শক্ত।ব্যাবসার পাশাপাশি সাধারন মানুষ নিয়েও একটু ভাবুন ।
(যখন জনগন যা খায় টিভি পত্রিকাগুলো তাইই পরিবেশনা করে ।
ব্যাবসা ছাড়া তারা কিছুই বুঝে না ।)

মোট পড়েছেনঃ ৮১০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মিডিয়া আসলে ব্যবসা ছাড়া কিছু বুঝে না।
    এদের কিছু কিছু কাজ সমালোচনার দাবী রাখে।
    অবশ্য এরা জনসেবাও করতে আসেনি।

    ভালো লেখা ।

মন্তব্য করুন