মূল লেখায় যান

জন্মের গুণে

আলমগীর সরকার লিটনকবিতা৭টি মন্তব্য

একমুঠো সাদা আকাশের জন্মদিন

আবেগ অনুভূতি উপলব্ধি ছুঁয়ে যাচ্ছে-

রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া লালে লাল!

মিছিলে- মিছিলে সুবাসিত গন্ধ ভাসছে

অন্তহীন দেহের ভাজে- ভাজে;

অথচ কাপুরুষ ভীতুর দল নোংরা

বর্ণমালা গাঁথছে আর গাঁথছে- যত

নর্দমার ভাষা, জল মাটি, গাছপালা

লতাপাতা বিমুখ; তবু যুগ যুগান্ত ধরে

গন্ধবিরল ফুটুক ফুল, জন্মের গুণে।

২০ ভাদ্র ১৪২৯, ০৪সেপ্টেম্বর ’২২

মোট পড়েছেনঃ ৫৩৪জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য