চিত্রানী

প্রাচীনতম ধরিত্রীর বক্ষে,
নব চিত্রানীর উম্মাদ আস্ফালন
কম্পমান মৃত্তিকায় বেতাল, লয়হীন তরঙ্গ
কালো তরঙ্গ দৈঘ্র এর ব্যাপ্তি শতবর্ষ কাল।
পূর্ণ চন্দ্রগ্রহনে সূচিত, ধাবিত
অন্ধকারে জয়োল্লাস চন্দ্রগ্রহণের
অতৃপ্ত আত্মা হননকারী চিত্রানীর হাসি,
দুই-ই প্রতিসম ।
শব্দবিহীন কলুষিত নিশির ত্রিপ্রহরে
অপেক্ষমান বিদীর্ণ আত্মা ,
যদি ক্ষরতপ্ত দাহে বর্ষণ হয় আরও একটিবার
সীমান্ত প্রেক্ষাপট বিস্তৃত মসলিন কণ্টক
চিত্রনীর তদারকিতে ত্রিশূল,
তাঁর অন্তঃস্থ গরলে যত্নে লালিত
বহু বর্ষ কালের বিধ্বস্ত রাজপথ
রোদ্র দাহের বিগলিত শ্বাসত্যাগ,
বহু ক্রন্দনরত ডাহুকীর মায়াজাল।
সেথা প্রানহীন অপেক্ষমান আত্মা
প্রস্তর যুগের মাতৃকোল থেকে ধাবমান
উষ্ণ আহবান ওই রাঙ্গা ঠোটের ,
ফিরছি ডাকিনী চিত্রানীর কাছে
আরও এক নব প্রতারণার ইঙ্গিত।
জমজমাট বর্ণিল অগ্নিস্ফুলিঙ্গ
এই লহু যার ইন্ধন
তবে জ্বলুক চিত্রানী………
কবি, ব্লগার :
মাসুদ আলম
মোট পড়েছেনঃ ৯০৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. কবিতাটি অনেক ভালো লাগার মতোই। ২০১৫ইং এর পর আপনার আর কোনো পোস্ট নেই। লেখা কি ছেড়ে দিয়েছেন ?

    প্রোফাইলে আপনার ছবি এ্যাড করুন। নিয়মিত লেখা দিয়ে আমাদের পড়ার সুযোগ দিন। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹

    1. প্রোফাইলে ছবি ছিল। হয়তো সোনেলা আপডেট করায় কোনোভাবে মুছে গিয়েছিল। ছবি দিলাম। লেখা এক প্রকার ছেড়েই দিয়েছি বলা যায়। লিখতে অনুভুতির প্রয়োজন, সবসময় মাথা থেকে লেখা আসে না। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি তাই সময় পাই কম। দোয়া করবেন আবার যেন অতি শীঘ্রই লিখতে পারি। ভালো থাকবেন।

      1. সব সময় লেখা মাথায় আসেনা, কথাটি একদম ঠিক, তবে শিরায় যদি লেখা থাকে তা উপচে পরবে বৈকি। আপনার রচিত লেখা পড়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। লিখুন প্লিজ।

  2. আপনি ভালো লিখেন। নিয়মিত লিখুন।

    সোনেলার লেখায় নিজের ফেসবুক আইডি এবং জি মেইল আইডি কোনক্রমেই প্রকাশ করা যাবেনা। এটা নীতিমালায় স্পষ্ট করে বলা আছে।

    সোনেলায় নিজের প্রোফাইলে ছবি যুক্ত করতে ভুলবেননা।

মন্তব্য করুন