গন্তব্যহীন পথ চলা

জীবনের দোলাচলে আমি এক ভাসমান পথিক,
দিক বেদিক ঘুরে বেড়াই বেদুইনের মত এদিক-সেদিক ||

জানি না কোনো গন্তব্য আমার,
জানি না আমার পথ চলার শেষ,
পথ চলছি শুধু যে দিকে দু চোখ যায় আমার,
পথ চলার নেইকো শেষ ||

সুখ, দুঃখ, বিষাদ, গ্লানি এসবই যেন অনিত্য অসার,
এসব কে সাথে নিয়েই দূর্গম পথ চলা যে আমার ||
চলার মাঝে বাঁধা-বিপত্তি এসব যেন আমার চির-সাথী,
যতই আসুক ফিরে ওরা, পথ চলা তো রইবে না বাকি ||

পথ চলার মাঝে সব কিছুই যেন চলার সাথী,
একটির সাথে অন্যটি না হলে যেন পথ চলা হয় যে মাটি ||

পথ চলতে চলতে হয়ত বা বিলীন হয়ে যাবো কোনো দিগন্তের সীমারেখায়,
থাকবে না আমার কোন অস্তিত্ত্ব এই পথ চলার সীমারেখায় ||

সারা জীবন হয়ত বা কাটিয়ে দিব এই পথ চলায়,
পথ চলা শেষ হবে কিনা জানিনা তবে পথ চলতে থাকবো তারই অপেক্ষায় ||

মোট পড়েছেনঃ ২,১০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. পথ চলতে চলতে হয়ত বা বিলীন
    হয়ে যাবো কোনো দিগন্তের সীমারেখায়, থাকবে না আমার কোন অস্তিত্ত্ব এই পথ চলার সীমারেখায় ||

    ভাল লেগেছে খুব।

  2. আমি নিশ্চিৎ জানি
    শেষ হবে আমার পথচলা।
    এ লেখাও আমার ফুরিয়ে যাবে
    শেষ হবে আমার কথা বলা।
    জানি না শুধু সময়!
    তাই তো করি এত এত ভয়।
    চাইছি গড়তে করছি যতন
    হবেটাকি শেষ ঠিক আমারি মতন?

    আপনার লেখাটা ভাল লাগলো এবং ভাবালো।

মন্তব্য করুন