উদাসি শব্দের অভিমান

কবিতার শব্দেরা ভিজে গেছে
কার্তিকের শিশিরের জলে,
ভেসে গেছে গাঙ্গুরের স্রোতে
ঊদাসীনতার গুচ্ছফুলের পরাগরেনূ মেখে।

শিশিরের সাদা ফোটা
উড়ে ঊড়ে এসে বসে আমার জানালায়,
যেন শিশির আজ পেয়েছে ডানা
অত্যুতসাহী মেঘবালিকার প্রায়।

নিঃশব্দে ঝরছে হিজলের লাল রঙ অভিমান
ভেতরে প্রলয় পোষা কাকচক্ষু স্থির জলে,
উদাসীনতার বুকে জমছে কেবল
নীলচে রঙের বারুদগুড়ো অভিমান
শিশিরও একদিন প্রলয়ঙ্করী বিস্ফোরণে তোমাকে জাগাবে,
শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে।

মোট পড়েছেনঃ ৯৪১জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. এতো অভিমান ভালো নয়, যা পাচ্ছি তাতেই আমাদের চলে যাবে।
    শিশিরের ডানা, উদাসির অভিমান… এতো শব্দ আসে কোথা থেকে? সুন্দর এবং সুন্দর।

  2. জমাট অভিমানের উচ্ছসিত অদ্ভুত বহিঃপ্রকাশ ।
    মনোবনে কবিতার রাহু/কেতু গ্রাস । এমন লেখা নিয়মিত পড়তে চাই ।
    এই লেখাটির জন্য বিশেষ ধন্যবাদ ।

      1. অবশ্যই বিষণ্নতার আলাদা উজ্জ্বল ঔজ্জ্বল্য রয়েছে ।
        ব্যাখ্যা মানা বা না মানার কিছু নেই , অবশ্য বিষণ্ণতা ছাড়া যে সৌন্দর্য্য নেই তা নয় ।

        আর একটি কথা , এখানের লেখক বা কবি শিমুল আর বুকার শিমুলে যোজন যোজন পার্থক্য ।
        আমার পক্ষপাত সোনেলার শিমুলের প্রতি এ লেখাটির পর থেকে ।
        এ স্বীকারোক্তিটি করেই ফেললাম ।

  3. আপনার কবিতার কাছে এলে মনে কবিতার বিশ্ববিদ্যালয়ে এসেছি। নিজকে তখন কবিতার পাঠশালায় অ আ শেখার শিক্ষার্থী মনে হয়। কবিতায় অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

  4. *****শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে।*****

    এই লাইনটি পুরো কবিতাটিকে ফুটিয়ে তুলেছে যা বারবার পড়ার মত। শব্দের আপনার হাতে শব্দ রয়েছে বোঝা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আরোপিত মনে হয় তবে তা কোন দোষের নয় কবি। নিত্য নূতন উপস্থাপনায় সত্যি মুগ্ধ হতে হয়। আশা করি এমন লেখা আমরা পাবই।

    শুভ কামনা প্রিয় কবি বন্ধু। -{@

  5. শিমুল ভাই, কবিতা তেমন বুঝিনা। শব্দের কোমলতা আর ফটোটা এমন হয়েছে, মনে হচ্ছে শব্দ গুলো পানির মাঝে থেকে উঠে এসেছে সতেজ হয়ে 🙂

  6. শিশিরও একদিন প্রলয়ঙ্করী বিস্ফোরণে তোমাকে জাগাবে,
    শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে…..

    এই একই কামনা থাকলো আপনার জন্যেও। তবে বিস্ফোরণে আনন্দ আর ভালো কিছু সময়ই উপহার দিয়ে যাক 🙂

  7. কবিকে এ লেখাটি মন দিয়ে গুনে গুনে দশ বার পড়ার অনুরোধ করছি ।
    প্রতিটি শব্দ ধরে ধরে ।

    ঘটনা হলো আমি পড়েছি । তাই আমার পছন্দের লেখাটি আপনাকেও পড়তে বললাম ।

মন্তব্য করুন