আমৃত্যু (কবিতা)

জীবনকে শুধালাম আমি
কেন তুমি কণ্টকশয্যা?
সামান্য জীবিকার তাগিদে
ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা।

ভালোলাগাকে শুধালাম আমি
কেন তুমি এত মধুময়?
প্রথম দেখায় যে জিনিস টাকে
জয় করতে ইচ্ছে হয়।

ভালোবাসাকে শুধালাম আমি
কে করেছে তোমায় সৃষ্টি?
ভালোবেসে যে ফিরিয়ে দেয়
জন্মান্ধের দৃষ্টি।

সুখ কে শুধালাম আমি
কেন তুমি এত রমণী?
যুদ্ধ শেষে ফিরে পায়
সন্তানকে তার জননী।

হাসিকে শুধালাম আমি
কেন তুমি এত লাবণ্যময়?
প্রিয়জনের দুঃখকে করি
আমার মাধ্যমে জয়।

কান্নাকে শুধালাম আমি
কেন তুমি এত অবাধ্য?
ভালোলাগার জিনিষ যখনই
হয়না পাওয়া সাধ্য।

দুঃখকে শুধালাম আমি
কেন তুমি এত কষ্টদায়ক?
শত আরাধনার পরেও
সফল হতে পারে না যে মহানায়ক।

মরণকে শুধালাম আমি
কেন করে রাখ সবার আশা অপূর্ণ?
শত পাপের বীজ বুনে
জীবনকে করেছে যে জরাজীর্ণ।

মোট পড়েছেনঃ ১,০৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. জীবনকে শুধালাম আমি
      কেন তুমি কণ্টকশয্যা?

      উত্তরঃ সামান্য জীবিকার তাগিদে ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা, সেজন্য জীবন এত কণ্টকশয্যা।

      এভাবেই প্রতিটি উত্তর দেয়া আছে ।

  1. ভালো লিখেছন ভাই. লিখার থিম তা সুন্দর। এটাই কি আপনার প্রথম কবিতা নাকি ???? তবে আপনার প্রশ্নের কোনো জবাব দিতে পারলাম না শুধু শুনে গেলাম হা করে তাকিয়ে থেকে। জবাব নাই তাই দিতে পারিনি। ভালো লিখা পড়তেও ভালো লাগে। আরও লিখতে থাকুন ভাই. পাশে আছি এবং চেষ্টা করব পাশে থাকার। ভালো থাকুন।

  2. প্রশ্ন গুলো সত্য সবাই এর উত্তর জানতে চায়, তবুও ক্ষেত্র বিশেষে পালটে যায় উত্তর গুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  3. বাহ খুব সুন্দর কবিতা…
    উত্তর খুঁজে পাবো কোথায়?
    গাইড পড়ে অভ্যস্ত … এসো নিজে করি র দিন যে আর নাই, তাই উত্তরগুলো অজানাই থেকে যায়…
    শুভেচ্ছে সুন্দর একটি কবিতার জন্য…

    1. জীবনকে শুধালাম আমি
      কেন তুমি কণ্টকশয্যা?

      উত্তরঃ সামান্য জীবিকার তাগিদে ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা।

      এভাবেই প্রতিটি উত্তর দেয়া আছে ।

মন্তব্য করুন