
ধরো আজ যদি অর্ধেক রাত্তিরে ঘুম ভেঙে যায়,
নিজের মুখোমোখি হও যদি নিজেই; অনাবধানে।
আজ যদি হঠাৎ করেই দেখো তোমার ছায়াও তোমার সাথে নেই।
ধরো আজ যদি শুন্যে মিলাতে গিয়েও
একটু থেমে কোন একটা বেয়ারা বকুল ঘ্রাণ
তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো হে ?
ধরো আজ যদি কোন একটা স্মৃতিময় বাউড়ি বাতাস এসে
অন্যমনে দোলায় তোমায়, কি জবাব দেবে ?
ধরো আজ যদি , এ নদী থেকে সে নদীতে
ডুবে যেতে যেতে , ডুবে যেতে যেতে
বিবাগী জল তোমার অশ্রু ধুয়ে দিতে চায়
কি জবাব দেবে ?
আজ যদি তোমাকে নির্নিমেষ দেখে তরুন পাতারা
আজ যদি তোমাকে ছুঁতে চায় উতল ধুসর মেঘ
আজ যদি মাঠের মধ্যে বিছিয়ে থাকা ঘাস তোমাকে ডেকে বলে
শরীর বিছিয়ে দেবেনা, হাটবেনা শিশির মেখে পায় ?
কি জবাব দেবে ?
আজ যদি আমাকে জিজ্ঞেস করো, কেমন আছো ?
আমি অম্লান হেসে বলতে পারি
বহুদিন পরে আজ নিজের উপর চোখ পরেছে আমার
সময় পেয়েছি ফের নিজেকে দেখার
এবং দেখছি ভাঙা আয়নায় সময়ও।
মাঝখানে নিয়তি প্রস্তত, মাঝেমধ্যেই বিদ্যুতছটা ঘটন অঘটন
মেঘের উত্থান সোনালী প্রান্তরেখা, বৃষ্টিতে ধুয়েমুছে সব রঙ উধাও
কিন্ত আজ যদি আমাকে জিজ্ঞেস করো,
বাকিটা জীবন নিয়ে কি করবে ?
আমি বরং মুচকি হেসে এড়িয়েই যাবো ।
হৃদয়ে পাথর বেঁধে বা পাথর হৃদয় সব কিছু সামলে নেবে।
ক্লান্ত শ্রান্ত দ্বিধায় ভ্রান্ত, আহত এবং ব্যাথায় শান্ত
ভরসাহীনতা ভরাট করেছে আমার অন্ধকার
সত্যিই আপনার মন ভাল নেই।
🙂
নিজের দিকে চোখ ফেরানো উচিত। প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই আসল সমাধান।
কবিতায় দেখা যায় কাউকে।
walk on the road to set them free, and find we’ve gone the wrong direction.
But there’s no need for turning back, Cause all roads lead to where I stand 🙂
ওটা মনের ভুল ডিয়ার শুন্য, কবিতা কয়েকটি লাইন মাত্র
কবিতায় কেউ নেই, কেউ ছিলোনা কোনদিন
কবিতা কএকটি লাইনমাত্র, আর ইউ শিউর?
জীবন রোজ রোজ কত কি শিখায়, কে তার খোজ রাখে?
এমন লেখা আসলে পড়তে চাইনা।
যত ভালোই হোক কষ্ট লাগে
হতাশ হই।
আপনার লেখার মান, বা কবিতা সব সময়ই অসাধারন।
দাদা 🙂
কিন্ত আজ যদি আমাকে জিজ্ঞেস করো,
বাকিটা জীবন নিয়ে কি করবে ?
আমি বরং মুচকি হেসে এড়িয়েই যাবো ।
পারবেন কবি এড়িয়ে যেতে …………।
মানুষের অসাধ্য কিছু নেই
কিন্ত্রু সবই সম্ভব।
শিমুল ভাই।
কবিরা কিছুই পায়না,
উপাসনালয়ের বাইরে থেকে কবির জুতো চুরি হয়না,
কবিরা নারীকে কামনা করে, স্পর্শ পায়না 🙂
লেখায় এত কষ্ট কেন ভাইয়া?
🙂 🙂
কি যে হয়েছে আমাদের শিমুল ভাইয়ার, বিষাদের সাথে বসবাস চলছেই।
ভালো লেগেছে শিমুল ভাই। এত যদি লেখায় 🙁
ভাইয়া আবার কষ্টের লেখা কেনো? একটু আনন্দের লেখা চাই।
দেখা যাক
এমন কবিতা বার বার পড়তে হয়, তারপরেও মুগ্ধতার শেষ হবেনা।
থ্যাংকস ডিয়ার