অন্য মুখ

রাতের আলো ছায়ায় সে কি তোমারই মুখ !

স্মৃতির সৃজন মন খুলে যায়

ধরো ভালবাসি যদি এখন,বাল্যে যে তোমাকে দেখেছি

সে তোমার কৈশোরের পাখিদের গানে নয়–

কিম্বা স্বপ্নের মেঘ উড়িয়ে বৃষ্টিঝর ধ্বনি শব্দে নয়–

কৈশোরের দেখা আর এক তুমি ছুঁয়ে থাকো বসন্ত…

 

ঘরের একলাটি তুমি জানালায় উদাস দাঁড়িয়ে

যদি দেখো নীলাকাশ,

তোমার ভাবনাতেই সেই গাঙ চিল ওড়া–

বাষ্পের উষ্মায় ঠোঁটের ঘ্রাণ নেওয়া,

অন্য কোন পাখির গান,

কাশ বনের ভেতরে তুমিও দেখো

অন্য মাতন হওয়ায় তার এলোমেলো অবিন্যস্ত চুল ভাবনা।

মোট পড়েছেনঃ ৮০৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. প্রেয়সিকে নিয়ে এমন ভাবনা কতজনইবা ভাবতে পারে দাদা।
    মিষ্টি ভালো লাগা জানবেন। ইস সে যদি জানতো,পড়তো এ কবিতাখানি। মুগ্ধ হয়ে তারই হিয়াকে চীরতরে সমর্পন করে যেতো। -{@

মন্তব্য করুন