অতঃপর অনুভূতি

আজ সেই স্মৃতি গুলো
থেমে আছে নিদ্রাহীন ,
ভালবাসা মনে হয়
আজ যেন অর্থহীন ,
অবাক তোমার দুটি চোখ
আজ আলোর হাহাকার,
কষ্ট সীমাহীন আমি
ভেবেই চলেছি,
যদি কখনো মনে
পরে যায় এই আমায়
খুঁজে পাবে তুমি আমায়
সেই ঝরনা ধারায়,
তুমি কখনো ভাবনা এই কথাটি ,
একা করে চলে যাব বহুদূর তোমায়,
তোমায় ছাড়া আমি নিশ্সঙ্গ একা
তোমায় নিয়ে আমার কত স্বপ্ন দেখা
ভুলে গেলে নাকি সেই স্বপ্ন সেই সুখ
তোমায় নিয়ে আমি পারি দেব বহুদূর …

মোট পড়েছেনঃ ৬৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. স্বপ্ন দেখা থামানো চলবেনা। শুধু এই স্বপ্নটুকুই সত্যি, তুমি মিথ্যে হলেও।
    স্বাগতম সোনেলার ছোট পরিসরে। -{@
    আইডিটা বাংলায় করে নিতে হবে। নীলাদ্রি নামটা সুন্দর।

    1. অসংখ্য ধন্যবাদ ভাই।
      আদলে আমিও ইংলিশ
      নাম পছন্দ করি না কিন্তু আমি
      অনেক ট্রাই করেছি কিন্তু আর হয়নি,
      তাছাড়াও আমি হটস্পট দিয়ে নেট ইউজ করি
      কারণ, আমি যেখানে থাকি সেখানে সব কিছু
      ব্লক করে রাখছে সরকার তাই নেট ইইজে একটু
      প্রবলেম হচ্ছে তবে খুব তাড়াতাড়ি
      বাংলাতে লিখবো……..

  2. স্বাগতম সোনেলায় -{@
    একান্ত অনুভূতি ভালোই লেগেছে।

    তুমি কখনো ভাবনা এই কথাটি- এখানে ভাবনার পরিবর্তে ভেবনা লিখলে কি ভালো হতো?

  3. বেশ আবেগ থেকে লেখা বুঝতে পারছি। ভালোবাসা অর্থহীন নয়। 🙂
    তবে আমার মনে হয় ভালোবাসার সংজ্ঞা খোলস বদলায় সময়ে, বয়সে, রূঢ় বাস্তবে আর প্রজ্ঞায় (অভিজ্ঞতায়)।
    শুভেচ্ছা জানবেন।

  4. ভালো লিখেছেন আপু।একটু পরামর্শ-অন্যদের লেখাও পড়ুন,মন্তব্যের জবাব দিন।নইলে একটি সময়ে আপনার লেখা কেউ পড়বে না।আপনার লেখা পড়াতে হলে অন্যের লেখা আপনার পড়তে হবে।
    সোনেলায় সু-স্বাগতম -{@ -{@

  5. বেঁচে থাকতে হলে সপ্ন দেখতে হবে। প্রাপ্তি মাঝে মাঝে বিষ পেয়ালা হতেই পারে। তবুও এগিয়ে যেতে হবেই আমাদের, কারন আমরা মানুষ।

  6. স্বপ্ন একেক সময় একেক রকম। তেমনি ভালোবাসাও। জীবনের চাকা আমাদের পথ তৈরী করে দেয় সময় খুঁড়ে খুঁড়ে। তাই কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না যেনো।
    আবেগ এভাবেই বয়ে যাক কবিতায়।

মন্তব্য করুন