তুমি বলো,ভুলে যাও আমায় ! আমি চেষ্টা করেছি বারংবার, যদিও তুমি বুকের আদল ভেঙেছ, কঠোর রৌদ্রে আমার অন্ধকার বিষণ্ণতা, বিসর্জন ফেলে আসে নদীর কিনারা, স্মৃতির জলদ চোখের কাঠামোয় আবার মাটির পরত–আবার সজ্জার রংচং আবার চক্ষুদানের মন্ত্র পাঠ চলে, অবশেষে সেই তুমি– ছুটে যাওয়া দূর ততখানি কাছে আসে স্মৃতির বেদন…