ভাদ্র মাস। মাথার উপরে তপ্ত লাল সূর্য। সূর্যের তেজ ক্ষণে ক্ষণে যেন বাড়ছে। নদীর পাড়ে দাঁড়িয়ে দরদর করে ঘামছে মাজেদ মিয়া। ঘাড়ের উপর দু’জায়গায় ছেড়া এক জীর্ণ গামছা। গামছা দিয়ে মুখ মুছে নিলো সে। আর সেই সাথে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। নদীর নাম তুলসী গঙ্গা। নদীর ধারে সবুজে ছাওয়া ছোট গ্রাম। সেই গ্রামেই মাজেদের জন্ম। [বিস্তারিত পারাপার]