পনের মিনিট হয়ে গেছে নাফিসের জন্যে বসে আছে অহনা কিন্তু নাফিসের কোন খবর নেই। ক্লাস শেষে টিএসসিতে আসার কথা অহনাকে কিছু ম্যাথ করিয়ে দেবে বলে। নাফিস ভাল করেই জানে অহনা দেরী একদম সহ্য করতে পারেনা কিন্তু ছেলেটা মাঝে মাঝেই ওকে রাগানোর জন্যে এই কাজটি করে। অহনাকে রাগাতে ওর খুব ভাল লাগে, আর অহনাও, অল্পতেই রেগে… [বিস্তারিত]
