এই শহর, স্বপ্নের শহর, মায়ার শহর, পূর্ণতার শহর…..

  এ শহর, স্বপ্নের শহর। বাহারি রঙ্গের আর নানান ঢঙ্গের স্বপ্নের মায়ায় নিমজ্জিত জনপদের ধারক এই শহর। তবুও এই শহর ছেলেটির স্বল্প দুরন্ত মনটাকে ধরে রাখতে পারছে না তার আপন গলিপথে। দিনের পর দিন এই শহরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা সরু সব গলিপথ ধরে নিজেকে হারাতে কিংবা হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পেতে ছুটে চলে ছেলেটি। [বিস্তারিত এই শহর, স্বপ্নের শহর, মায়ার শহর, পূর্ণতার শহর…..]

দিনের শুরুর ব্যস্ততার গল্পের খোঁজে…..

রাত্রিটা স্বস্তি আর অস্থিরতা পার করে দ্রুত পায়ে ভোরের দিকে ছুটে চলে, সাথে আমার হেটে চলা পথটাও অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হয়। একটা দিনের শুরুর আলোকিত হবার প্রক্রিয়াটাও বেশ জটিল। হুট করেই আলো চলে আসে না কিংবা খুব ধীরেও আসতে পারে না। মনে হয় কিছু সময় পরপর আকাশের কালো পর্দাটা আস্তে আস্তে কেউ শুভ্র [বিস্তারিত দিনের শুরুর ব্যস্ততার গল্পের খোঁজে…..]