তার চেয়ে ঢের ভালো!

বোরহানুল ইসলাম লিটন ২২ জানুয়ারি ২০২২, শনিবার, ০৭:৪৬:৩৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
হে বিধি আমার তরে মৃত্যুর রেখো ফরমান, কখনো ভাবার আগে ’এ ধরণী স্বর্গ সমান!’ চাই না মোহের তালে হোক না ক্ষণিক এ ভালে বেহায়া স্বপ্ন দিয়ে দুরাশায় গড়তে দালান, তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ! আমি তো তোমার দাস যদি করি মিছে অভিমান, না হয় অধম জেনে ভেঙে দিও অবলা সোপান! লঙ্ঘন [বিস্তারিত]

‘ HICHKI’ হিন্দি মুভি রিভিউ

রোকসানা খন্দকার রুকু ২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ০৭:৫১:৩৯অপরাহ্ন মুভি রিভিউ ৮ মন্তব্য
কাল থেকে সকল পরীক্ষা ও স্কুল কলেজ বন্ধ। শিক্ষক আর শিক্ষার্থীদের পাগল হতে আর বেশী দেরী নেই। আমি একটা জিনিস বুঝি না, সব ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানেই সরকার গুতা মারে কেন? কোথাও কোন নিয়মের বালাই নাই। দিব্যি চলছে সব। করোনা বাড়লেই শিক্ষা প্রতিষ্ঠান ধরে মারো টান! মারো টানে—ডাকাত আর পথচারীর গল্প মনে পড়লো: পথচারীকে ডাকাত ডাকাতী [বিস্তারিত]
  স্বপ্ন দেখার অভ্যাস অভ্যাসেই থেকে গেল,স্বপ্ন স্বপ্নেই, মুণ্ডুহীন একরোখা সময় নিঃসঙ্গতা পোহাবে বলে ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে ধীর-দানব অন্ধকারে; আমাকে ফেলে রেখে স্বপ্নেরা নিজেরা নিজেদের গাল-গল্পে মেতে গেল, শীতের অবগুণ্ঠিত আকাশের দিকে আঙুল তুলে তুলে কত কত সময় গড়িয়ে নিল; গুণে গুণে স্বপ্নেরা স্বপ্নে-স্বপ্নে দোল খায়, দোল দেয়, না ফুরানো সময়ের স্রোতে; দুঃস্বপ্নের মত [বিস্তারিত]

বিশ্বাসে মিলায় বস্ত তর্কে বহুদূর

বন্যা লিপি ২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ০৩:০০:০১অপরাহ্ন অন্যান্য ৯ মন্তব্য
আকাশে সূর্য উদিত হয় পূর্বদিক দিয়ে। সত্যি না মিথ্যে? - সত্য পক্ষ কাল পর পর চন্দ্র তার শীর্ণ শরীরে পূর্ণতা লাভ করে। সত্যি না মিথ্যে? -সত্য বিল-খাল-নদীতে জোয়ার ভাটা হয় নির্দষ্ট সময়ে। সত্যি না মিথ্যে? - সত্য আকাশে'ই মেঘ জমে বৃষ্টি হয় ঋতু পরিবর্তনে। সত্যি না মিথ্যে? -সত্য সূর্য ক্রমান্বয়ে অস্ত যায় পশ্চিমে দিন শেষে, [বিস্তারিত]

মহারাণী

সৌবর্ণ বাঁধন ২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ১০:১৭:২৬পূর্বাহ্ন খ্যাতনামা ব্যক্তি ১০ মন্তব্য
রাণী ভিক্টোরিয়া, যার পুরো নাম আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া রেজিনা, পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিলেন। তিনি ব্রিটেন, আয়ারল্যান্ড ও অধিকৃত ভারতের সম্রাজ্ঞী ছিলেন, যে সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যেতো না। তেষট্টি বছরের সুদীর্ঘ শাসনের প্রভাব ইতিহাসে এতো বেশি যে একটা সময়কালের নামই হয়ে গিয়েছে ভিক্টোরিয়ান যুগ। রাজা তৃতীয় জর্জের চতুর্থ ছেলে ডিউক প্রিন্স এডওয়ার্ডের মেয়ে [বিস্তারিত]

হারিয়ে গেলে

কামরুল ইসলাম ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৪:৫০:৫৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
হঠাৎ তুমি হারিয়ে গেলে  নাওনি একবার খোঁজ  শীতের দুপুরে, নিকোনো উঠানে  একলা শুকাই ভেজা চুল রোজ ।  বিষণ্ণ বিকেল হাতের মুঠোয়  হয়না বন্দি আর  স্বপ্ন মাখা ফুলঝুরি কথা  কতো যে চাই শুনিবার ।  সন্ধ্যা হলেই জোছনা মাখা  তোমার যতো খবর  আজ কালতো হারিয়ে গেছে  মনের মাঝে স্মৃতির বহর ।   রাত নিশিতে আদর ঝরা  ভরাট কন্ঠের [বিস্তারিত]

অস্বীকৃত প্রবৃদ্ধি

খাদিজাতুল কুবরা ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৪:৪২:০০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  তাচ্ছিল্য আর ভর্ৎসনায় উৎক্ষিপ্ত অগ্নুৎপাতে জ্বলছে  শরীরের আমাজন, যুগপৎ প্রবৃদ্ধি অর্জন করেছে রেইন ফরেস্ট খ্যাত মন! সাংঘর্ষিক বক্তব্যের ব্যখ্যা নেই জানি, তবুও দিনশেষে বঞ্চিত বুকের বাঁ পাশে  সংবহনতন্ত্র সহ বাকীরা সামিল নিজ নিজ কাজে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বলে বেঁচে আছি। এককালে হয়তো  সত্যি না হলেও স্বপ্নীল আবেশে, কলা পাতা সবুজ শাড়ির আঁচল ছেড়ে হারিয়ে গেছিলাম [বিস্তারিত]

স্মৃতির মিনার

ছাইরাছ হেলাল ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৯:৫১:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
  কিছু ইতিহাস ঘুমিয়ে আছে, এখানে, ওখানে, ঐখানে-ও, কিছু ইতিহাস হারিয়ে গেছে, কালের গভীরে, পালিয়েছে চুপিসারে, ভান-ভণিতাকে সাথী করে, আবেগি নীরবতায় কেউ কেউ; কিছু ইতিহাস শুয়ে আছে স্মৃতির সৌধে, ঘুমিয়ে আছে পরম মমতায়, আগলে রাখা শিশুর মত; শরীরী সংকেতে, শহুরে অভিমানের সংক্ষুব্ধতা নিয়ে, রাত জাগার ব্যারাম ছুঁয়ে, হাপিত্যেশের খাবি খেতে খেতে, ঘুস ঘুসে জ্বরে জ্বরে [বিস্তারিত]

মুখোমুখি প্রেম

আলমগীর সরকার লিটন ১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ০২:১১:৩৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
আকাশ মুখি প্রেম আমার সে তো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি! তবু কতটুকু কাছাকাছি- এই স্পর্শ ছুঁয়া আমার; অথচ কেউ দেখে না- না উড়ে যাচ্ছি চোখের সামনে তারপরও আমাকে ছুঁইতে পারে না ঐ তারা খুব কাছের তারা রাত পুহালো- ফর্সা হলো! অমোঘ ঘ্রাণ যেনো উড়লো অতঃপর আমি শুধু আমি আকাশ মুখোমুখি প্রেম আর প্রেম। ০৫ [বিস্তারিত]
আসুন আজ রাজকন্যার গল্প শুনি॥ রাজকন্যার জন্ম বছরে ভারত বিশ্বকাপ নিলো। অথচ তা নেবার কথা নয়! এমন সময় মেয়ে, রাজার মনে ভীষন আনন্দ। এদিকে রাজ্যের বিস্ময় নিয়ে রাজকন্যা বড় হতে থাকে। সে যেমনটা ভাবে আদতে দ্যাখে সব উল্টো। ক্যাকটাস, ম্যানগ্রোভের মতো চারপাশের কাঁটাযুক্ত ছোবল। রাজকন্যা অল্পদিনেই ম্যানগ্রোভ পথে ক্ষতবিক্ষত! একদিন রাজকন্যা অন্যরাজ্যে চলে গেলো। নাহ্ সেখানেও [বিস্তারিত]

সুজল গাঁয়ের ধারে

বোরহানুল ইসলাম লিটন ১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ০৮:২৯:১০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
সুজল গাঁয়ের ধারে, সারা বছর রয় ফুটে ফুল মাচায় সারে সারে। নামলে পাটে বেলা, মাছ করে তার খাল পুকুরে খল বলিয়ে খেলা। শীত এলে শাক সবজি চাষে কৃষক উঠে মেতে, কেউ বা পেয়ে বেতে, বেশ ফ্যালে শ্বাস সুখে ক’দিন তৃপ্তিতে ভাত খেতে। সব ঋতুতেই বয় জেগে হিত ফসল তোলার প্রীতি। থাকলে তবু ভীতি? মাস না [বিস্তারিত]

তোমাকে ভুলতে গিয়ে।

মনিরুজ্জামান অনিক ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ০২:১৫:১৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
তোমাকে ভুলতে গিয়ে যে নারীতেই চোখ রাখি। সেখানেই দেখি তুমি। হুবহু তোমার প্রতিচ্ছবি। তোমার গড়ন__নাক,ঠোঁট,চোখ যেনো আমার পরিচিত। তোমার ভেতর-বাহির। তোমার অভিমান,অভিযোগ, প্রেম-প্রীতি,তোমার স্থির - অস্থির; সবকিছুই ধবল বকের মতোই আমার চোখে জীবন্ত হয়ে উঠে। আমি বিস্মিত চোখে চেয়ে থাকি। শুনতে পাই তোমার হৃদ যন্ত্রের উঠানামা। দেখতে পাই তোমার চোখের জলজ জাহাজ অতিক্রম করে গেছে [বিস্তারিত]

বিরহী নিশি (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ০৮:০৮:৪৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি! নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল। পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি। ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি! তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি, ভুলেছে মশক বলে নালার দু’কূল? ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি! নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল। ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

কবি মশাই ও কাঠগোলাপ

খাদিজাতুল কুবরা ১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ১২:১৩:৪৯পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
কবি মশাই তুমি জানো, তোমাকে দেখে চোখ ক্লান্ত হয়না, বিবর্ণ হয়না সুখ! তুমি অদ্ভুত কবিতা প্রেমিক! তোমার সাথে কথার পথে আলাপ, কথায় কথায় পলাশের পাপড়িতে ভরে গেছে রাজপথ। ভালোলাগার মোড়ে এসে বেঁকে গেছে গন্তব্যের দিক, ফিরতি পথে তুমি এক বন্য আদিম নেশার ঝোঁক! সত্যি বলছি মায়ের দিব্যি, ছবির চেয়ে ঢের বেশি অভিব্যাক্তিময় তোমার চোখ! যে [বিস্তারিত]

এক মুঠো সাদা ভাত।

মনিরুজ্জামান অনিক ১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ০১:৫৯:৪১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
যেই লোকটা রাস্তায় ঘুরে ময়লা চামড়ার, মাথায় তার খেলা করে শুধু - বাড়িতে রেখে এসেছে ক্ষুধার্ত সংসার। যাবজ্জীবন মৃত্যু বুকে নিয়ে হাটে না তো কেউ! ঐ লোকটা হেঁটে যায় শুধু,রাজ্যে যখর উন্নয়নের ঢেউ। জানি,সমাজপতি .. লাল ইটে পৌঁছায় না হাহাকার। সীসা গলানো কানে শুনতে কি পাও! চামড়ার বুকে স্লোগান উঠেছে - একমুঠো সাদা ভাত দরকার।

আর্কাইভ