হাতকড়া।

মনিরুজ্জামান অনিক ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ১১:৩২:১৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
হাতকড়া পড়াও প্রভু হাত দুটো কেটে ফেলো। আঙুলগুলো ভীষণ যন্ত্রণা দেয়, লিখে ফেলে বারবার কিভাবে ঘাসগুলো শাদা হয়ে যায়, কিভাবে বুটের নীচে চাপা পড়ে শুষ্ক মুখ-মানবতার।   আমায় ঘুমুতে দেয়না, আমি ঘুমুতে পারিনা কভু। আঙুলগুলো কেটে ফেলো প্রভু, আমাকে বাঁচাও। একেক করে সবকটি- গাছের ডালের মতো দশটি আঙুল রক্তে ভিজে যাক বুক পকেট, শাদা পৃষ্ঠা, [বিস্তারিত]

কঞ্জুস

বোরহানুল ইসলাম লিটন ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০৬:৪৩:৩০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
পাশের গাঁয়ের কদবেল আলী ভীষণ চতুর লোক, কোনদিন তারে করতে দেখিনি পরের কারণে শোক। কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি যদিও পায় না দাম, সুখে-দুখে তবু সকলেরই মুখে জেগে থাকে তার নাম। জমি-জমা আছে পুকুরেও মাছ খায় না কভু সে ভালো, খরচের ভয়ে ভুলেও দেয় না জ্বালাতে সাঁঝের আলো। কথা বলে সদা শুদ্ধ ভাষায় চকচকে রেখে [বিস্তারিত]

ভাল থাকো

আলমগীর সরকার লিটন ৩০ মার্চ ২০২২, বুধবার, ১১:৪৯:২১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
মৌ মাছির মতো ভাল থাকো প্রজাপতির মতো রঙ ছড়াও- সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস! লজ্জাবতীর মতো লাজুক থাকো; তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট- আকাশের মতো কালমেঘ মুক্ত হও! আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ- সোনা সফলের মতো মন ভাবনায় ভাব বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো- শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও। ১৬চৈত্র [বিস্তারিত]

দর্শনেও পাপী!

মোঃ মজিবর রহমান ৩০ মার্চ ২০২২, বুধবার, ১১:১৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
রুপ কারিগর ওগো মাওলা, সাজায়েছো রুপ দিয়া, আমি মানুষ দেখিয়া মানুষ পাপী-তাপি? চোখ দিলা দেইখা নয়ন জুড়াইতে সঙ্গে দিলা পাপী গুনাহাকার হইতে বিধি ও বিধি একেমন নিরানন্দ অঙ্গার সৌন্দর্য্য মনোরঞ্জন এ? চক্ষু জুইড়া দেখি যখন পাপী বইলা তাড়াও তখন মানুষ পাপী হোক, হোক গুনাহাকার এই কি তোমার চাওয়া খোদা। চাক্ষুস যদি পাপী রুপ দিয়া সৃষ্টি [বিস্তারিত]

বসন্ত বিদায়ে

কামরুল ইসলাম ৩০ মার্চ ২০২২, বুধবার, ১২:০২:৫৫পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
  বৃষ্টি এলো বসন্ত বিদায়ে ফুল পাখীদের কান্নায় ঝরা ফুলে ধুলো উড়ে কাল বৈশাখীর বন্যায়  । রিম ঝিম এই অঝর ধারা বিরহ আনে মনে উষ্ণতা ভরা ফাল্গুনী হাওয়া বিদায়ের সুর তোলে কানে । যায় চৈত্র আসে বৈশাখ নতুন স্বপ্ন বুনে ঝরা পাতার বিরহ জাগে স্মৃতি জড়ানো আলপনে । যায় দিন যেমনি যাক আগামী দিন চাই [বিস্তারিত]

আজ ২৯ মার্চ

তির্থক আহসান রুবেল ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ১০:০৬:১৯পূর্বাহ্ন শুভেচ্ছা ১২ মন্তব্য
আজ ২৯ মার্চ, শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষেই দিনটি বিখ্যাত নয় আজকের এই দিনে মঙ্গল পান্ডে গুলি চালিয়ে বৃটিশ বিরোধী সিপাহী বিপ্লবের সূচনা করেন। আজ জন্ম গ্রহণ করেন উপমহাদেশের বিশ্বমানের নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত, জন্মগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ শাফী ইমাম রুমী, জন্মগ্রহণ করেন সর্বশেষ জীবিত জার্মান ফিলোসফার জনাব তির্থক আহসান রুবেল [বিস্তারিত]

খোকা দ্যাখে ভূতোর দেশে

বোরহানুল ইসলাম লিটন ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ০৬:৪৬:১৯পূর্বাহ্ন ছড়া ৯ মন্তব্য
খোকা গেছে ভূতোর দেশে শিখবে বলে গান, পৌঁছে দ্যাখে কারোর সেথা ডান পাশে নেই কান। দিনে সবাই কম কথা কয় সুবোধ ছেলের মতো, দল বেঁধে হয় রাত্রি বেলা তর্ক বাণে রত। ঢোল বাঁশি আর কাঁসর বাজায় কথার তালে তালে, সখ্যে মাতে এর মাঝে কেউ থাপড় ছুঁড়ে গালে। চিল্লানিতে দর যেচে নেয় গড়ে বিরল জ্ঞাতি, তালহীনা [বিস্তারিত]

তুমি আর জোছনা

কামরুল ইসলাম ২৮ মার্চ ২০২২, সোমবার, ১১:৪৭:২০পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
  রাতের দ্বিপ্রহরে জেগে উঠে মন ভরা জোছনার আলো দেখবো বলে জানালা খুলি,  দরজা খুলি,  বারান্দায় আসি আকাশের সীমানায় দৃষ্টি রাখি ছিটে ফোটাও জোছনা নেই হারিয়ে গেছে অমানিশার আঁধারে মেঘ শাবকের কৃষ্ণ বর্ণে ঢেকে আছে প্রসারিত বুক বিষণ্ণতা আর বিরহের পদপ্রান্তে  । তবে কি তুমি আর জোছনা এক সাথে হারিয়েছো,  অচেনা গলিতে আমাকে স্পর্শ করবে [বিস্তারিত]

মহেশখালীর বাঁকে

কামাল উদ্দিন ২৭ মার্চ ২০২২, রবিবার, ০৯:২৫:১৩অপরাহ্ন ছবিব্লগ ১৬ মন্তব্য
কিংবদন্তি অনুসারে, ছোট মহেশখালীর তৎকালীন এক প্রভাবশালী বাসিন্দা নূর মোহাম্মদ সিকদার, মাঝে মাঝেই পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে সারা দিন এদিক-ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিছু একটার শব্দে তার তন্দ্রা টুটে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে, একটি গাভী একটি [বিস্তারিত]
চশমাওলা শয়তানের মহান বাণী-২: প্রতিদিন মাছ/মাংস/সবজি/ফল খাওয়ায় যে বিষক্রিয়া শরীরে চলে (জানা বিষ), প্রতিদিনের সিগারেট আর হঠাৎ পাওয়া মদ তারচেয়ে বেশী ক্ষতি করে না... ভালবেসে কোনটা খাওয়াবী বল!

কেউ চিনি না কাউকে

বন্যা লিপি ২৭ মার্চ ২০২২, রবিবার, ০৪:৩১:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য
একটা  বিশাল বিলবোর্ডে আপনার চোখ আটকে গেলো। আপনি বুঝতে পারছেন না,,, ওখানে চোখ আটকে যাবার মত এমন কি আছে বিলবোর্ডটাতে! তবু আপনি চেয়েই আছেন বিলবোর্ডেের দিকে,,, আমি আপনার পাশ অতিক্রম করার কালে,,,,ট্যারা চোখে,বাঁকা ঠোটে মনে মনে একটা বিশেষণের সদ্যজাত নাম আপনার উদ্দেশ্যে উগড়ে দিয়ে, আপনার পাশ থেকে হেঁটে দূরে সরে গেলাম। কিছুদূর গিয়ে আমি ঠিকই [বিস্তারিত]

স্বাধীনতার ঘাসফড়িংর খেলা

আলমগীর সরকার লিটন ২৭ মার্চ ২০২২, রবিবার, ১০:০৯:১৮পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
স্বাধীনতা আছে বলেই খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি! স্বাধীনতা আছে বলেই- কবিতার রূপ সাজসজ্জার খেলা স্বাধীনতা আছে বলেই সাজের বেলা রঙধনুকের মেলা মেঘহীন বৃষ্টির আর্তনাদ; স্বাধীনতা আছে বলেই- ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি মুখোসের আরালে বিদ্বেষী! স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই রক্তাক্ত বর্ণমালা অম্লান করে স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়। ১০চৈত্র ১৪২৮, [বিস্তারিত]

ওরে বাবা!

বোরহানুল ইসলাম লিটন ২৭ মার্চ ২০২২, রবিবার, ০৭:০০:৫৪পূর্বাহ্ন ছড়া ৭ মন্তব্য
ওরে বাবা! রাত্তিরে দেখি এক গেছো ভূত, ঘরে ঢুকে করছে সে ঘুরে ঘুরে খুঁত খুঁত। এই সাজে চিতা বাঘ ভাবি বুঝি দেয় হানা, ফের দেখি ডেকে উঠে বিড়ালের কালো ছানা। বুজলেও দু’টি চোখ সাপ ফুঁসে দেয় দৌড়, চুপিসারে দোর খুলে ভল্লুক সেজে চোর। টমি এসে মাথা নাড়ে নিশ্চয় নয় পোষা, হাতি ছুটে শুঁড় তুলে হায় [বিস্তারিত]

স্বাধীনতা

নিবিড় রৌদ্র ২৬ মার্চ ২০২২, শনিবার, ০৪:৪৫:১৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
স্বাধীনতা, এ কি তবে শ্রীহীন শৃঙ্খলহীনতা, রাজন? স্বাধীনতার মানে কি তবে শ্রেণি-জাত বিভাজন? স্বাধীনতা কি অপারগ ফসল- অরাজক মনে মনে? স্বাধীনতার মরমী- ব্যর্থতা ক'জন বাঙালি জানে? স্বাধীনতা কি রাষ্ট্র-ক্ষমতার বেদখল সংবিধান? না কি স্বাধীনতা মুক্তি-বারতার বিকৃত অভিধান? স্বাধীনতা কি লজ্জাহীনতা, অপদেবতা ভজন? না কি স্বাধীনতা স্বাদহীনতায় নবরুচিতা সৃজন? রক্তক্ষয়ী এ লড়াই ইতিহাসে সস্তা হাসি অভিমান [বিস্তারিত]

চাওয়া পাওয়ার স্বাধীনতা

ফজলে রাব্বী সোয়েব ২৬ মার্চ ২০২২, শনিবার, ০৪:২৮:৫২অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
দেশটা স্বাধীন আজ। চাওয়া আর পাওয়ার ব্যবচ্ছেদ করতে আর ইচ্ছে করে না আমার। তারপরও করতে হয়, করে যাচ্ছি। চাওয়া ছিলো দূর্ণীতিমুক্ত বাংলাদেশ, কিন্তু পেয়েছি কি? চাওয়া ছিলো শিক্ষার সুষম প্রসার কিন্তু পেয়েছি কি? চাওয়া ছিলো, স্বশিক্ষিত মানুষ, কিন্তু পেয়েছি কি?   যা পেয়েছি তা আমি বা আমরা কখনো চাই নি। পেয়েছি ক্ষমতার দম্ভে আত্মহারা হয়ে [বিস্তারিত]

আর্কাইভ