ক্যাটাগরি একান্ত অনুভূতি

বানভাসির দীর্ঘশ্বাস

তৌহিদুল ইসলাম ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৭:৪১:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
মাধবীলতার এলোমেলো দোলনে সেই যে বেজেছিল হাহাকার ঘন্টা, দিনের পর দিন পেরিয়ে দীর্ঘশ্বাস আর চাপা আর্তনাদে মন আজ নিষ্প্রভ ঘরবন্দী কালের গহীন অন্ধকারে। জোনাকির আলোয় মাঝেমধ্যে এলোকেশীর শুভ্র মুখচ্ছবি যাও বা চোখে ভাসে সে যেন ক্ষণিক মায়া ছাড়া আর কিছু নয়। থরথর কেঁপে ওঠা সুপারি গাছের পাতায় রুদ্রমূর্তি শিবনৃত্য দেখে বুক ধড়ফড় করে। মাথার উপর [ বিস্তারিত ]

স্মৃতিচারণ

খাদিজাতুল কুবরা ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৬:৩৯:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
ছোট্ট বেলায় ঢাকার নাখালপাড়া এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকতাম আমরা।সেখানে আমার অনেক বন্ধু ছিলো।ডোনা,বিভা,ফুয়াদ আরও অনেকে যাদের নাম এখন আর মনে নেই। অদ্ভুত হলেও সত্যি ওদের  এখনও মাঝে মাঝে মনে পড়ে। আমরা রান্নাবাটিও বরফ পানি খেলতাম। তারপর গ্রামে চলে এলাম,এখানেও স্কুলে সহপাঠী বন্ধু ছিলো অনেক। তাসলিমা, রোজিনা, মর্জিনা, নিলুফা মাসুদ, খোকন আরও অনেকে। যাদের [ বিস্তারিত ]
  সোনা-রঙের এ-দু’চোখ শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে, রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে; লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন, গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব, বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ আরও আরও চাই এর দুনিয়ায়। মজলুমের নিঃশ্বাসে কেঁপে উঠে দিকচক্রবাল সারি সারি বৃত্ত নুইয়ে যাচ্ছে প্রবল ঝড়ে, নোঙর ছেড়া সাম্পান [ বিস্তারিত ]

কল ব্রিজ

আকবর হোসেন রবিন ২৯ জুলাই ২০২০, বুধবার, ০২:৫১:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
আমাদের বাড়ির দক্ষিণে বড় পুকুর। পুকুরের দক্ষিণ-পূর্ব দিকটায় গভীর জঙ্গল। আকাশে মেঘ জমলে, জঙ্গলে দিন-দুপুরে যেতেও গা ছম ছম করে। তবুও অনেকে পাতা কুঁড়াতে, ঢেঁকি শাক খোঁজতে যেত। ওখানে কিছু গাব গাছ আছে, বর্ষাকালে গাব পাড়ার জন্যও কিছু মানুষের যাওয়া হতো। এছাড়া আরও একদল লোক দূর-দূরান্ত থেকে দিনে-রাতে এই গভীর জঙ্গলে আসত, জুয়া খেলতে। ওরা [ বিস্তারিত ]

মন খারাপের উঠোন

উর্বশী ২৯ জুলাই ২০২০, বুধবার, ১২:৫০:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
  মন খারাপের উঠোন। চলমান যান্ত্রিকতার যুগে দৈনন্দিন  কাজগুলো আমরা করে থাকি ঠিক ই।জীবনের গতিকে নিয়ন্ত্রণ করার মাপকাঠি হিসাবে।যে যত সঠিকভাবে  নিয়ন্ত্রণ  করতে পারবে,সে ততই  সফলভাবে  জীবনকে এগিয়ে নিয়ে যাবে।তবে এর মাঝেও যে কখনো ওঠা নামা  হয়না  তা কিন্তু নয়।আর হয় বলেই আমাদের "মন " ও একটু বিচলিত হয়।।   আমাদের কোন কারণে মন খারাপ [ বিস্তারিত ]

স্মৃতিতে সন্ধ্যা

প্রদীপ চক্রবর্তী ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৮:১১:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
বৃষ্টিভেজা সন্ধ্যায় বর্ণমালা ভেসে ওঠে একে একে আমাদের খামখেয়ালি খামে। শতাব্দীর প্রতিটি বর্ণ সভ্যতায় এনে দিয়েছে উচ্চারণের সন্ধি প্রাণ। বাংলা, আর্য, চার্বাক, লেলিন, কুনফুসিয়াস অক্ষরে অক্ষরে তৈরি করেছে দর্শন। অনেক অজানা অদেখা স্বপ্ন তাতে ঘিরে আছে। গোধূলীর রক্তাম্বর মানে পাণিনির ইতিহাস নয়, সভ্যতার ইতিহাস। যেমন সিন্ধু, মেসোপটেমিয়া, মিশরের পিরামিড আর সপ্তম আশ্চর্যের সভ্যতা। সভ্যতার বুকে [ বিস্তারিত ]

অভিমান

সুরাইয়া পারভীন ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৭:২১:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
বন্ধু ভাগ্য আমার বরাবরই ভালো। এখন পর্যন্ত যে কয়জন বন্ধু পেয়েছি সবাই আমার ভালো চেয়েছে। সবাই চেয়েছে  উড়নচণ্ডী আমিকে সুস্থির শান্ত সর্বোপরি ভালো থাকি। হোক তা ভার্চুয়াল জগতে।   জানেন, আমার একজন আপনজন ছিলো। ছিলো বলছি কেনো এখনো আছে! এখন অবশ্য যোগাযোগটা নেই। নাহ্ তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও সে আমার আপন, [ বিস্তারিত ]
#স্বপ্ন পর্ব ৬ ভোরে উঠেই মনটা ভার হয়ে গেল। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। অন্যদিন হলে এই বৃষ্টি দেখে নেচে উঠতো মন, কিন্তু আজ, আজ তো...! এদিকে আমার কন্যাদের বাবা মুখে মিটিমিটি হাসি নিয়ে দেখছে আমাকে। গা জ্বলে গেল আমার। আমার মনের এই অবস্থা, আর সে কি-না মিটিমিটি হাসছে! চোখ পাকিয়ে বললাম, "হাসছো কেন?" আমার পাকানো [ বিস্তারিত ]
  এই তো এখানে দাঁড়িয়ে ছিল সবুজ ঝলমলে এক খণ্ড বনভূমি উঁচু নিচুর ঢাল বেয়ে উপত্যকা জুড়ে, উজ্জ্বল প্রোজ্জ্বলে উচ্ছল প্রাণ উৎসবের সবুজ-শ্যামলে; ঝিকিমিকি খর চৈত্র-দুপুর জলভরাতুর ভারী মেঘ বৃষ্টি ভরা বান-জলে ঠায়-থিতু হয়েই ছিল প্রবল ঘূর্ণি-বাতাসে; সুরে সুরে গুনগুনিয়েছিল কত কত নাম না-জানা পাখ-পাখালি, ভ্রমর, প্রজাপতি, মৌমাছি আর হরিয়াল; বৃষ্টি-ধোয়া সবুজে দেহের বাঁকে বাঁকে [ বিস্তারিত ]
নিঃশব্দে নীরবে রয়েছ মোর হৃদয় মন জুড়ে। কখনো পাইনি সাড়া তবুও থেকো অন্তর জুড়ে। আছো অন্তরে এটাই যে মোর বড় সান্ত্বনা। তবুও থাকো নীরবে তোমার কাছে বিণীত প্রার্থনা। তোমার চাই অর্থ বৈভব বিত্ত্ব। আমার আছে নিঃসম্বল চিত্ত। তোমাকে যেতে হবে পার্টি ক্লাবে। নিঃস্বের পক্ষে তা সম্ভব নয় কোনভাবে। তোমার চাই নিত্য নতুন শাড়ি। দেবার নেই [ বিস্তারিত ]
  কেউ বলেছিল আসবে; বলেছিল জান অপেক্ষা করো, দেখো তোমার অপেক্ষার শেষ প্রহর- শেষ হবার আগেই ফিরে আসবো তোমার কাছে। সেই থেকে শুরু হলো আমার অপেক্ষার পালা, সেই থেকে আমি এখনো অপেক্ষারত, অপেক্ষা করতে করতে এখন আমি ক্লান্ত শ্রান্ত অবসন্ন! কেউ বলেছিল ফোন করবে; সময় বেঁধে দিয়েছিল, বলেছিল ঠিক ঐ সময়ই ফোন করবো ফোনের কাছেই [ বিস্তারিত ]
যেদিন পৃথিবীতে প্রথম নিজের সর্বশক্তি দিয়ে সূর্যালোক সুধা পান করেছিলাম সেদিন নাকি আমি এতটুকুও কাঁদিনি। পিঠে কত চাপড় পড়েছে, নরম তুলতুলে দেহ আঘাতে জর্জরিত হয়ে নীল বেগুনি বর্ণ ধারণ করেছিল তবুও আমি কাঁদিনি। আমাকে কাঁদানোর জন্য সকলের সে প্রাণান্ত চেষ্টাকে বিফল করে আমি ড্যাব ড্যাব করে চেয়েছিলাম আর নিঃশব্দে মিটিমিটি হেসেছিলাম। আমার চিন্তারেখায় মাঝেমধ্যেই ছেদ [ বিস্তারিত ]

বোবা জোনাকি//

বন্যা লিপি ২৬ জুলাই ২০২০, রবিবার, ০৫:৪১:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
তাহলে নুয়ে পড়ুক গাছের পাতা- নুয়ে পড়ুক শিরিশ পাতার অবদমিত প্রত্যাশার ঝালর! কেউ সুখী হোক তবু কারো বিচ্ছিন্ন হবার গল্প শুনে; বৃক্ষ থেকে ঝরে পড়ুক অজস্র বাক্যের শব্দ,জমা পড়ুক ঢাকনা দেয়া প্রাগৈতিহাসিক পাথুরে গোপন কোঠরে;উচ্চে আরো উচ্চে ঝুলে আছে চাঁদের সিঁড়ি আর বর্ষার মেঘ! মাঝখানে নেমে আসে ঝুলন্ত বৃষ্টির তার; রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি [ বিস্তারিত ]

জোয়ার তরঙ্গ

আকবর হোসেন রবিন ২৫ জুলাই ২০২০, শনিবার, ০৯:৩৫:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
লকডাউনের শুরুর দিকে ঘরে বসে আমার দিনগুলো খুব বোরিং কাটছিলো। পরে খেয়াল করলাম এইভাবে সারাদিন ঘরে বসে না থেকে বাসার কাছে সাগর পাড়ে গিয়েও তো নীরবে বসে থাকা যায়। করোনার কারণে ওখানে মানুষজন খুব একটা আসে না। আসলেও কেউই কখনো পাশাপাশি বসে না। সাগরের কলতান সাথে ঠান্ডা-শীতল বাতাস সবাইকে কেমন বোবা করে দেয়। নীরবে বসে [ বিস্তারিত ]

আগমনী গোধূলি

প্রদীপ চক্রবর্তী ২৫ জুলাই ২০২০, শনিবার, ০৮:৫২:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
স্নিগ্ধ সুন্দর শ্রাবণের রাতে পেরিয়ে, মন উদাসী শরতের কাশফুলে একে একে ভেসে আসে আগমনী গন্ধ। অপেক্ষায়মান শরতে তুমি চাইলে আগমনী হয়ে আসতে পারো। কচিকাচা ঘাস জুড়ে শিশির আর শান্ত নদীতে বহতা স্রোত। শিশিরে শিশিরে গন্ধ,পুষ্পের সমাহারে তুমি বেড়ে ওঠো। গঙ্গার ঘাটের হংসমিথুন খেলিছে মন আপনমনে, চন্দ্রগ্রস্ত উদাসী স্বপ্ন বুননে। কেবলি দুঃখ, ব্যাধি, জ্বরা তাড়নার ভরসাতে। [ বিস্তারিত ]

আর্কাইভ