ক্যাটাগরি বিবিধ

প্রার্থনা

খাদিজাতুল কুবরা ৫ জুলাই ২০২০, রবিবার, ০৭:৪৯:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
  হে প্রভু! ওগো দয়াময়! আমায় শক্তি দাও, দুর্বল মনে প্রশান্তি দাও, কষ্টে পাঁজর ভাঙছে অসহ্য যন্ত্রণায়.... তুমি দিলে তা ফিরিয়ে নেবেনা নিশ্চিত জানি। মানুষের আছে অতি অল্প দেবে আর কতখানি? হে প্রভু! ওগো দয়াময়! কায়মনোবাক্যে প্রার্থনা তোমার তরে, ধনরত্ন নয় শুধু মনোবল দিও এই অধমেরে! যেন তোমার  ইচ্ছের কাছে নিজেকে সমর্পিতে পারি, কিছুতেই যেন [ বিস্তারিত ]
হালাল রুজির মূল উদ্দেশ্যই হলো সমাজে ন্যায়বিচার, শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, “হে ঈমানদারগণ! তোমরা পবিত্র বস্তুসামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রুজি হিসেবে দান করেছি এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তাঁরই বন্দেগি করো”। {সুরা বাকারা, আয়াত-১৭২}। বর্তমান সমাজে আমরা [ বিস্তারিত ]
মেঘমিলনের গুরুগম্ভীর রসায়নে উন্মাতাল বেদুঈন রিমঝিম বৃষ্টির নবউত্তাপে জর্জরিত, গতি-চাঞ্চল্যতার শেকলে আষ্টেপৃষ্ঠে থাকা বন্দিত্বকে বরণ করে নিয়েছে রুপরহস্যভেদী কুহকমায়ায়। জগৎজীবনের চিত্তচঞ্চল রুপ রসলীলায় বিশ্বসৃষ্টিকে হৃদয়বৃত্তির নতজানু আহবানে, আসঙ্গলিপ্সু অনাহুত কবিতার ছন্দে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে কলঙ্কিনী রাধার ছাপ। জরাবন্ধনের বাঁধভাঙ্গা স্থবিরতা ছিন্নভিন্ন করে দিতে চায় অতীত অত্যাচার। মৃত্যুভয়কে লঙ্ঘন করা সে যে বড্ড পাপ! তপ্তমরুর [ বিস্তারিত ]
    আমার অফিস লাগোয়া একটা চায়ের দোকান আছে.. বহু পুরানো...আমার চাকরির থেকে এই চায়ের দোকানের বয়স বেশি... আর যিনি দোকান চালান সেই চাচার বয়স প্রায় ষাটের কাছাকাছি ।   আমি এই দোকানে রোজই চা খাই.. কখনো দুধ চা, কখনো রঙ চা....আর সাথে প্রজাপতি বিস্কুট কিংবা ক্রীমরোল.....অনেক বড় বড় দোকানে, রেস্টুরেন্টে চা খেয়েছি.. তবে চাচার [ বিস্তারিত ]
নতুন কিছু হয়নি লেখা  দিন বহু দিন ধরে মিথ্যের কাছে বন্দী হয়ে রয়েছি স্বপ্ন ধারে।  প্রভু দিন শেষে তোমার কাছে নেই অশ্রয়     তোমার কছে করি যতো আকুতি মিনতি,  তুমি দুঃখ ভোলায়ে দিও আনন্দ, আগামী দিনের সঞ্চয়।  প্রভু মায়ার সংসারে দানবের খেলা       মানব তুলেছে  রক্তের লীলা,  জাত বিবাদে হয়েছেঃ মগ্ন, ভিগ্ন করে [ বিস্তারিত ]
- জিসান তুই কি আগামীকাল একবার দেখা করতে পারবি? খুবই জরুরী কথা আছে। * আগামীকাল দুপুরের পরে পারবো আপু। - দুপুরে আমার সাথে লাঞ্চ কর। * লাঞ্চের একটা প্রগ্রাম আছে আপু। ওখানে থেকেই আপনার কাছে চলে যাবো। - আচ্ছা চলে আসিস। ভুল করিস না। ফেরদৌসী আপা। ছদ্ম নাম দিলাম। পেশায় ডাক্তার একজন। দুই হাজার বারো [ বিস্তারিত ]

আমরা পারি, বাঙালিরা পারে

নিরব সাগর ৩ জুলাই ২০২০, শুক্রবার, ১০:২৮:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
আমরা পারি,বাঙালিরা পারে।  ঘাড় বাঁকা  করে যদি বলে আমরা করব তাহলে পৃথিবীর অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে বাঙ্গালী।   বাঙালিরাই একক ভাষার জন্য জীবন দেয়া জাতি। নিজের স্বাধীনতা অর্জন করা জাতি। তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া জাতি। বাঙালিরা আজো বাঙালি আছে তবে তাদের মাথা এখন অনেক উঁচুতে।   গোটা বিশ্ব যখন কভিড-১৯ [ বিস্তারিত ]
কবে কোন সময়ের বলয়ে পড়েছিলাম রবীবাবুর কেয়াপাতার নৌকোর দোলায়! কত কত প্রাহরিক বিচ্ছিন্নতার বিয়োগে নারকেল আর সুপারি বাগানও বিলুপ্ত হয়ে গেছে সময়ের কড়ালে। কবে কখন নিয়েছে নিবাস মনের ঘরে কবিতার ভাবনা! আজো ভাবিয়ে চলে নিরবধি। আমাকে মুক্তি দেয়না,  দেয়না ছাড়: যখন তখন বাতাসে টান দেই দীর্ঘনিশ্বাস!  শরত আসেনি বুঝি? ঝরে পরি নিঃশব্দে শিউলী ঝরার মতো। [ বিস্তারিত ]

সোনাছায়া অবগাহন

ছাইরাছ হেলাল ৩ জুলাই ২০২০, শুক্রবার, ০৩:৫৬:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
  টলটলে ভাসমান জলে সময়ের দীর্ঘ ছায়া খণ্ড-খণ্ড হয়ে ভাসে, হাস্যোজ্জ্বল ছবির মতো, ক্লান্ত কোলাহল এড়িয়ে; সুমধুর আলাপনে, নিবিড় অবগাহনে; প্রীতি চোখে শুধুই এঁকে রাখা স্বপ্নগুলো মৃদু হাসি ছড়িয়ে ঠোঁটে ঠোঁট রাখে; এখন-ও এই নিথর হৃদয়ে, উদ্দাম উচ্ছল কোলাহলে, সুখ-দুঃখের বর্ণিল রংধনু-ধরণীতে ছায়া ফেলে; হে সঞ্চিত আলো-ছায়া ফিরে ফিরে এসো হৃদয়ের সোনা-ছায়ায়, দ্বিপ্রহরের তীব্রতায়।
কাকচক্ষু জলে, সে সকালে প্রবীণ রেললাইনের জমানো অপেক্ষা গুলোর শূন্যতা গিলে খেয়েছে নিউক্লিয়াস। বরং বৃষ্টিভেজা পাতার বুকে ভূগোলের মানচিত্র এঁকে তুমি পিপাসিত পাহাড়ের ধারিত ঝর্ণা হয়ে ওঠো। আমি না হয় সবুজাভ পাহাড়ের দ্বিপ হলাম। তুমি আসবে বলে সেই কবে আগমনী গান গেয়ে উঠেছে শরৎ। নদীর তীর আর কুয়াশায় সুশোভিত কাশফুলের আনাগোনা। দ্বিপ্রহরে আমি দাঁড়িয়ে থাকি [ বিস্তারিত ]

আমার ঘুম-আমার কথকতা

সাবিনা ইয়াসমিন ৩ জুলাই ২০২০, শুক্রবার, ০৪:০০:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
ঘুম, ঘুমাতে পছন্দ করে না এমন মানুষ বিরল। জগতের সকল প্রাণীই ঘুমায়। শুয়ে-শুয়েই ঘুমাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে যার সুবিধামতো পজিশনে। পাখিরা ঘুমায় গাছের ডালে বসে/দাঁড়িয়ে। বাঁদুড়/ চামচিকা ঘুমায় গাছের ডালে উল্টো ঝুলে। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। পানিতে মাছেরাও ঘুমায়, ভেসে-ভাসমান অবস্থায়। মানে ঘুমটাই আসল, পজিশন জরুরী নয়। প্রায় প্রত্যেক মানুষেরই দিন শেষে টার্গেট [ বিস্তারিত ]
  বিবেক যেখানে দংশিত, নিজে যেখানে ভূল ত্রুটির ঊর্ধ্বে নই সেখানে অন্যের ভুল ত্রুটি খোঁজা কেন ? আমরা নিজের আত্মসম্মানের কথা ভাবি কিন্তু অন্যের প্রতি বিনয় ভদ্রতা সৌজন্যতা শোভনীয়তা সহানুভূতিশীলতা দেখাতে কার্পণ্য করি। কি বিচিত্র আর আজব আমাদের মানব চরিত্র। কিসের মানুষ মানুষের জন্য ?মানুষের সাথে হৃদ্যতা, সদ্ব্যবহার, সুন্দর আচরণ, বিনয়ের বিকল্প নেই। অথচ আমরা [ বিস্তারিত ]

গলদ স্বপ্নের বদল

ছাইরাছ হেলাল ১ জুলাই ২০২০, বুধবার, ০৯:৪৫:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
  নাতিদীর্ঘ জীবনে দেখা-অদেখার-তীরে দাঁড়িয়ে খুঁজি অন্তহীন কাব্য-কথার মর্ম-কাহিনী, ক্রম বিষণ্ণতায় ডুবে ডুবে; নিষ্পলক আততায়ী চোখ রুদ্ধশ্বাস-উপহাস-অট্টহাস্যে তাকিয়ে আছে; সংহারি ভালোবাসার চাকা এখন এখানেও সচল পূর্ণমাত্রায়। দু’চোখ ঢেকে পথ-চিহ্ন এঁকে এঁকে ছন্দ পতনে, ছন্দের পতনে নিখুঁত হাত-সাফাই-খেলায় কপাল দোষে হৃদয়-অসুখ-স্বাস্থ্যে জোরদার নিমজ্জন। নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ! সে তো মেনে নেয়ার নয়; বিধাতা-বিরূপে, তবুও [ বিস্তারিত ]
"আমি একজন গবেষক হবো" কি এক অদ্ভুত কারনে এ বিষয়টি এদেশে সবসময়েই অবহেলিত। আমাদের দেশের ছেলেমেয়েদের মেধা কি অন্যান্য দেশের ছেলেমেয়ের চেয়ে কম? গবেষক হবার নেতিবাচক মনোভাব দেখলে মনে হয় এটি হলেও হতে পারে। যদি তাই হয় তাহলে এর পিছনে একটা ব্যাখ্যা অবশ্যই আছে। চীনের সাথে টেক্কা দিয়ে অনেক দেশই গবেষণা করে করোনার ভ্যাকসিন আবিষ্কার [ বিস্তারিত ]
১. আমি ভালো শ্রোতা। কিন্তু সমস্যা হচ্ছে সব কথা হজম করতে পারি না। যার ফলে মাঝেমধ্যে খুব বিশ্রী অনুভূতি হয়। যেমন- কেউ যদি হুদাই জ্ঞান দিতে থাকে, তখন তা না পারি হজম করতে না পারি মুখের উপর কিছু বলে তাকে থামিয়ে দিতে। মূলত এই কাজ আমার খুব কাছের মানুষরাই করে থাকে। তাই আমার থাকার রুমে [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ