নর্দমা আর ডাস্টবিনের কাছে খাদ্য ভিক্ষা করেছি প্রভু- দেখি সেখানেও চলছে অভাবের ঘনঘটা, তুমিও বুঝি ক্ষুধায় রেখে করে যাচ্ছ তবুও- চৌতলার ঐ অসৎ বান্দাদের সেবা? মানবিক বিবেকের কাছে হার মেনেছি, সেইতো কবে হায় ! তুমিও প্রভু হার মেনেছো সম্পদের বিড়ম্বনায়? হায় মানুষ ! হায় ঈশ্বর ! মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর ! [ বিস্তারিত ]