উদ্ভ্রান্ত ঝড়ের বেশে গর্জন-সমুদ্র ফুলে-ফেঁপে ঝাঁপিয়ে পড়ে ক্যালিপ্সো-সম্ভোগ-উন্মত্ততায়, অনুকুল-বাতাস-প্ররোচনায়; ক্রমাগত। বালিয়াড়ি-বাঁধ ক্ষত-বিক্ষত হয়, ভেঙ্গে-চুরে একাকার হয়; টিকে থাকে মাটি কামড়ে, দীর্ঘ-বিলম্বিত-নিঃশ্বাসে। বিফল-সমুদ্র ফিরে যায় দূর-বহুদূরে, রাগে দুঃখে; রেখে যায় অমলিন স্মৃতি-চিহ্ন, লোনা-স্বাদে; ঝড়ো-বৃষ্টি নিয়ে আবার ফিরে আসে, ফিরে ফিরে আসে, জ্যোৎস্না জ্বেলে, ঘুটঘুটে আধারে, নীরব-নিভৃতে; ফিরে-ও যায় পুরনো নিয়ম মেনে, নিয়ে যায় একরাশ স্মৃতি-উজ্জ্বল-বালুকা-বেলা। কাতর-প্রতীক্ষার [
বিস্তারিত ]